হোম > সারা দেশ > বরিশাল

মৃত্যুর খবরে বাড়ি এসে ধরা খেলেন আ.লীগ নেতা ডাকুয়া

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বাকেরগঞ্জে বাড়ি এসে গ্রেপ্তার হলেন আ.লীগ নেতা। ছবি: আজকের পত্রিকা

চাচাতো ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে বাড়িতে ফিরে গ্রেপ্তার হয়েছেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া। আজ মঙ্গলবার শহরের ১ নম্বর ওয়ার্ডের রণসি গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, গ্রেপ্তারের পর তাঁকে আদালতে পাঠানো হয়েছে। তবে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে, তা স্পষ্ট করে জানাননি তিনি।

লোকমানের ভাই লিটন ডাকুয়া জানান, তাঁদের চাচাতো ভাই এনায়েত ডাকুয়া বেলা ৩টার দিকে বাড়িতে মারা যান। তাঁরা একই বাড়িতে থাকেন। মৃত্যুর খবর শুনে জানাজায় অংশ নিতে আত্মগোপনে থাকা লোকমান ডাকুয়া বাড়িতে ফেরেন। সাড়ে ৫টার দিকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

লিটন ডাকুয়া অভিযোগ করেন, মৃতের জানাজা রাত ৯টায় অনুষ্ঠিত হয়েছে। গ্রেপ্তারের পর পুলিশ আশ্বাস দিয়েছিল যে জানাজায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। কিন্তু দ্রুত আদালতে তুলে কারাগারে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ।

‘গুপ্ত ও হাইব্রিড’ অভিযোগে কমিটি বাতিলের দাবিতে বরিশালে বিএনপির বিক্ষোভ

বরিশাল বিশ্ববিদ্যালয়: অর্ধেক শিক্ষকের পদ ফাঁকা শিক্ষার মান নিয়ে প্রশ্ন

মাদক বহনে রাজি না হওয়ায় যুবককে কুপিয়ে জখম, মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে মারধর, জুতার মালা পরিয়ে ঘোরানোর ভিডিও ভাইরাল

সার নিতে এসে এমপির অপেক্ষায় সাড়ে ৫ ঘণ্টা, ক্ষোভ নিয়ে ফিরে গেলেন কৃষকেরা

মিড-ডে মিল কর্মসূচি: গৌরনদীতে স্কুলশিক্ষার্থীর বনরুটিতে এবার ধারালো ব্লেড

মুলাদীতে কর্দমাক্ত বিদ্যালয় মাঠে দুর্ভোগ, কাদায় পিছলে আহত হচ্ছে শিক্ষার্থীরা

সরকারি হাতেম আলী কলেজ: উপাধ্যক্ষ পদে যোগদান করতে পারেননি মেহবুবা

ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য বিএম কলেজের শিক্ষকের, বিচার চাইলেন শিক্ষার্থীরা

ভাইকে হত্যার পর তাবলিগ জামাতে আত্মগোপন, ছদ্মবেশে ধরল পুলিশ