হোম > সারা দেশ > বরিশাল

মেহেন্দীগঞ্জে অস্ত্র, গুলিসহ যুবক গ্রেপ্তার

মুলাদী (বরিশাল) প্রতিনিধি 

নাঈম। ছবি: সংগৃহীত

বরিশালের মেহেন্দীগঞ্জে আগ্নেয়াস্ত্র, গুলি, বিদেশি মুদ্রাসহ নাঈম (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন কোস্ট গার্ডের সদস্যরা। আজ বুধবার সকাল ৭টার দিকে উপজেলার দড়িচর খাজুরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ রাত ৯টার দিকে তাঁকে মেহেন্দীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। নাঈম মেহেন্দীগঞ্জের দড়িচর খাজুরিয়া গ্রামের চুন্নু দেওয়ানের ছেলে। তাঁর বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে বলে জানায় থানা-পুলিশ।

মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফখরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মো. সিয়াম উল হক জানান, দড়িচর খাজুরিয়া এলাকায় নাঈম ও তাঁর সহযোগীরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে হিজলা ও কালীগঞ্জ কোস্ট গার্ড ওই এলাকায় যৌথ অভিযান চালিয়ে নাঈমকে আটক করে। এ সময় তাঁর কাছে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড তাজা গুলি, একটি চায়নিজ কুঠার ও বেশ কিছু বিদেশি মুদ্রা পাওয়া যায়। নাঈমকে মেহেন্দীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, অস্ত্রসহ নাঈমকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

গৌরনদীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২, আহত ৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাদের বিরুদ্ধে থানায় অভিযোগ

টিকটক করতে গিয়ে ফাঁস লেগে শিক্ষার্থীর মৃত্যু

ভ্যানভাড়া নিয়ে ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীদের মারামারি, আহত ৪

ববিতে গোপনে ছাত্রীদের আপত্তিকর ছবি ধারণ, শিক্ষার্থীর বিচার দাবিতে বিক্ষোভ

হিজলায় ১৭ জেলেকে জরিমানা, ৫৫ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

৬ দফা দাবিতে ববি কর্মচারীদের নতুন কর্মসূচি ঘোষণা

রেজিস্ট্রেশন কার্ডে ৩৮ হাজার ছাত্র ‘ফিমেল’

বরিশালে পিকআপ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত ২

বরিশাল আইনজীবী সমিতির সভাপতিসহ ১১ জনের জামিন, একজন কারাগারে