হোম > সারা দেশ > বরিশাল

সুগন্ধায় ইলিশ ধরতে গিয়ে দুই জেলের ১৫ দিনের জেল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

সাজাপ্রাপ্ত জেলেরা। ছবি: আজকের পত্রিকা

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় নদীতে মা ইলিশ ধরার অপরাধে দুই মৌসুমি জেলেকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার রাতে উপজেলার সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন খুলনা জেলার কয়রা উপজেলার টেপাখালি গ্রামের আমির হোসেন হাওলাদারের ছেলে শামসুল হক হাওলাদার এবং বরিশালের উজিরপুর উপজেলার কমলাপুর গ্রামের মোবারক ব্যাপারীর ছেলে শাহ আলম ব্যাপারী।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদ। আটক জেলেরা স্বীকার করেছেন, স্থানীয় এক প্রভাবশালী নেতা মা ইলিশ ধরার জন্য তাঁদের ভাড়ায় বাবুগঞ্জে নিয়ে আসেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুস সালেহীন বলেন, মা ইলিশ শিকারে মৌসুমি জেলেদের সংখ্যা বেশি। বাবুগঞ্জের প্রকৃত জেলেরা এবার নদীতে নামছেন না।

মেহেন্দীগঞ্জে কালাবদর নদীতে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

মুলাদীতে আহত তরুণের মৃত্যুর গুজবে তিন বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট

বরিশালে পুনর্বাসন দাবিতে হকারদের সড়ক অবরোধ

খাল খনন প্রকল্পের নামে বিপুল অর্থ অপচয় হচ্ছে: ব্যারিস্টার ফুয়াদ

বিয়ের দাওয়াত শেষে ফেরার পথে ট্রলার থেকে নদীতে পড়ে কিশোর নিখোঁজ

বরিশাল: সাগরে গেছে ৯০% জাটকা

বরিশাল: ঈদে বলয় গড়ার চেষ্টা বিএনপি নেতাদের

মুলাদীতে জমি নিয়ে বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ, ৪ জন গ্রেপ্তার

বরিশাল নৌবন্দরে যাত্রীদের উপচে পড়া ভিড়

সাঁকো থেকে পড়ে কিশোরের মৃত্যু