হোম > সারা দেশ > বরিশাল

মামার সঙ্গে ইয়াবা সেবন: দল থেকে বহিষ্কার সেই ভাগনে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

কামরুল হাসান সোহাগ। ছবি: সংগৃহীত

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বরিশালের বাবুগঞ্জ উপজেলার  স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব কামরুল হাসান সোহাগকে বহিষ্কার করা হয়েছে। আজ রোববার স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মো. ওসমান গণির সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

মামা যুবলীগের কর্মী রেজভী মুন্সীর সঙ্গে সোহাগের ইয়াবা সেবনের একটি ভিডিও ফাঁসের পর তাঁকে স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কারের খবর এল। গতকাল শনিবার ‘মামা-ভাগনের ইয়াবা সেবনের ভিডিওতে সমালোচনা’ শিরোনামে একটি সংবাদ আজকের পত্রিকায় প্রকাশিত হয়।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মো. ওসমান গণি জানান, তাঁরা তদন্ত করে ওই ভিডিওর সত্যতা পেয়েছেন। পরে দলীয় ফোরামের সিদ্ধান্ত অনুযায়ী সোহাগকে বহিষ্কার করা হয়েছে।

চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে পিটিয়েছেন ইউএনও-এসি ল্যান্ডের গাড়িচালক, থানায় অভিযোগ

৬ দফা দাবি আদায়ে কর্মবিরতিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা

মেহেন্দীগঞ্জে গরম পানিতে দগ্ধ গৃহকর্মী, গৃহকর্ত্রী কারাগারে

বরিশালে আদালত বর্জন স্থগিত

বরিশালে আদালত ভাঙচুর: আওয়ামীপন্থী ৬৫ আইনজীবীর নিন্দা

বরিশালে অ্যাম্বুলেন্স-ট্রলির সংঘর্ষে চালক নিহত, রোগীসহ আহত ৭

অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী

বরিশালে এজলাসে ভাঙচুর: ১২ আইনজীবীর সনদ বাতিল চেয়ে বার কাউন্সিলে আবেদন

৬ দফা দাবিতে ববি কর্মচারীদের কর্মবিরতির ডাক

বরিশালে আইনজীবীদের আদালত বর্জন, দুর্ভোগ