হোম > সারা দেশ > বরিশাল

শেবাচিম হাসপাতাল: ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ফাইল ছবি

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা ধর্মঘট প্রত্যাহার শেষে কাজে ফিরেছেন। ৪৮ ঘণ্টা রোগীদের ভোগান্তি শেষে মঙ্গলবার বেলা ৩টা থেকে কর্মস্থলে রোগীর সেবার কাজে ফেরেন তাঁরা।

যদিও ওই ৪৮ ঘণ্টায় শেবাচিম হাসপাতালে রোগীরা চরম ভোগান্তিতে পড়ে। গত দুই দিন বহির্বিভাগে চিকিৎসা হয়নি। আন্তবিভাগেও সিনিয়র চিকিৎসকেরা ছিলেন না। হাসপাতালে রোগীর সেবায় ইন্টার্ন চিকিৎসকেরা না থাকায় ওয়ার্ডে ওয়ার্ডে চরম ভোগান্তিতে পড়ে রোগীরা। ভর্তিও হতে পারেনি অনেকে। আবার চিকিৎসা না পেয়ে বাড়ি ফিরে যান কেউ কেউ।

ইন্টার্ন চিকিৎসকদের পক্ষে আজ ডা. মো. নাজমুল হুদা বলেন, ‘হাসপাতালের পরিচালকের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা বেলা ৩টায় কর্মস্থলে ফিরেছি। এর আগে গত ১৭ আগস্ট বিকেল থেকে আমরা কর্মবিরতিতে যাই। পুলিশ হামলাকারী একজনকে গ্রেপ্তার করছে। বাকি দাবিগুলো বিষয়ে পরিচালক গুরুত্ব দিয়েছেন। তাই কর্মবিরতি প্রত্যাহার করেছি।’

মিড লেভেল ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. শাখাওয়াত হোসেন সৈকত জানান, সিনিয়র, মিডসহ সব চিকিৎসকসহ ইন্টার্ন চিকিৎসকেরা হাসপাতালে রোগী সেবা দিচ্ছেন।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর বলেন, ইন্টার্ন চিকিৎসকেরা তাঁদের ধর্মঘট প্রত্যাহার করেছে। ইতিমধ্যে কাজে যোগদান করেছেন। তিনি বলেন, এ বিষয়ে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে কথা হয়েছে। তিনি বলেছেন চিকিৎসকের ওপর হামলা ও আন্দোলনের সঙ্গে জড়িত হামলাকারী একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তার অভিযান চলছে।

মুলাদীতে ফসলি জমির মাটি ও বালু কেটে নেওয়ার অভিযোগ, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

বরিশালে ১১ দলীয় ঐক্যজোটের বিভাগীয় সমাবেশ আগামীকাল, প্রধান অতিথি শফিকুর রহমান

চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট

বই পড়ে পুরস্কার পেল ব‌রিশা‌লের ২৭৭৬ শিক্ষার্থী

বাবুগঞ্জে দলিলের তফসিল পাল্টে অর্পিত সম্পত্তি নামজারির চেষ্টা, গ্রেপ্তার ৩

প্রধানমন্ত্রীর সবুজায়নের বার্তা ছড়াতে নেছারাবাদে বৃক্ষরোপণ কর্মসূচি

আগৈলঝাড়ায় বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

‘শিক্ষামন্ত্রীর কি আক্কেল নেই’—ছাত্রদল নেতার ফেসবুক পোস্ট ঘিরে হিজলায় ক্ষোভ

বাকেরগঞ্জ: খাল দখল করে বহুতল ভবন, মানা হয়নি নকশা

মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে ২০০ পরিবার, সেতুর নিচ দিয়ে চলাচল