হোম > সারা দেশ > খুলনা

ইবির পুকুর থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়। ছবি: আজকের পত্রিকা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, ভেসে ওঠা লাশটি বিশ্ববিদ্যালয়ের আল-কোরআন ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর। তিনি শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ডা. শাহেদ বলেন, ‘লাশটি দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক ঘণ্টা ডুবে থাকার পর ভেসে উঠেছে। ধারণা করা হচ্ছে, তিনি বেঁচে নেই। আমরা কুষ্টিয়া মেডিকেল পাঠিয়ে দিয়েছি।’

ইবি থানার ওসি মেহেদী হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বিষয়টি জানানোর সঙ্গে সঙ্গেই আমি ও আমার অফিসাররা ঘটনাস্থলে আসি এবং লাশটি উদ্ধার করি। আসলে সে মারা গেছেন নাকি বেঁচে আছেন, তা নিশ্চিত হওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে পাঠাই। ডাক্তার এখান থেকে নিশ্চিত হতে না পেরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান।’

গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত ২

চাঁদাবাজির অভিযোগে দলীয় ৩ নেতা-কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

চীনা কনেকে বিয়ের জন্য হেলিকপ্টারে বাড়িতে আনলেন রাজনগরের যুবক

দশমিনায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার ঘিরে উত্তেজনা, এসআইকে ঘিরে রাখে ছাত্রদল

কুবিতে হলে ঢুকে দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

যশোরে গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে হত্যা

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নওগাঁ শহর: টিসিবির পণ্য পেতে নাভিশ্বাস

কুকুরের কামড়: হাসপাতালে টিকা নেই, বিপাকে এলাকাবাসী

ইফতার: কুমিল্লায় হালিমের কদর