হোম > সারা দেশ

বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে ২ কেএনএফ সদস্য নিহত

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের রুমা উপজেলায় যৌথ বাহিনীর চলমান অভিযানে কেএনএফের দুই সদস্য নিহত হয়েছেন। আজ বুধবার সকালে রুমা সদর ইউপির ৭ নম্বর ওয়ার্ডের বগা লেকের উত্তর দিকে অবস্থিত সাইকতপাড়ার পাশের এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সঙ্গে যৌথ বাহিনীর গুলিবিনিময় হয়। এ সময় গুলিতে কেএনএফের দুই সদস্য নিহত হন। তাঁদের পরনে সামরিক পোশাক ছিল। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি। 

কেএনএফের সশস্ত্র সন্ত্রাসীরা গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, হামলা, পুলিশ-আনসারের ১৪টি অস্ত্র ও অর্থ লুটের ঘটনা ঘটায়। এ ঘটনায় রুমা থানায় ১৪টি, থানচি থানায় ৪টি, সদর থানায় ১টি এবং রোয়াংছড়ি থানায় ৩টিসহ মোট ২২টি মামলা দায়ের করা হয়। 

উক্ত মামলায় আসামিদের আইনের আওতায় আনতে চলমান যৌথ বাহিনীর অভিযানে কেএনএফের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অন্তত ১২০ জনকে গ্রেপ্তার করে আদালতের নির্দেশে কারাগারে পাঠানোর হয়েছে। যৌথ বাহিনীর অভিযানে এ পর্যন্ত কেএনএফের ১৭ সদস্য নিহত হয়েছেন। 

এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী আজকের পত্রিকাকে বলেন, রুমায় যৌথ বাহিনীর অভিযানে কেএনএফের দুই সদস্য নিহত হয়েছেন। অভিযান চলমান রয়েছে, পরে বিস্তারিত জানানো হবে।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশ-ইন করা ২৮ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ: বিজিবি

রাজধানীর বনানীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

জেলেনস্কির সঙ্গে আলোচনার মানে নেই, যুদ্ধ থামবে লক্ষ্য অর্জনের পর: পুতিন

নওগাঁর সাপাহার সীমান্তে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ

বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত

তালায় সীমানা পিলার বেচাকেনার অভিযোগে চারজন আটক

নরসিংদীর বেলাবতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত

সিরাজদিখানে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

খুলনা: সুস্থ বাঘিনী, তবু সুন্দরবনে ফেরানো নিয়ে মতবিরোধ

বেনাপোলে ব্যবসায়িক বিরোধে যুবককে লক্ষ্য করে ৩টি গুলি, আতঙ্কে স্থানীয়রা