হোম > সারা দেশ > কুমিল্লা

নাঙ্গলকোটে সড়ক নির্মাণের ৫ হাজার ইট উধাও

 কুমিল্লা প্রতিনিধি 

উদ্ধার করা ইট। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় নির্মাণাধীন একটি সড়কের প্রায় পাঁচ হাজার ইট উধাও হওয়ার ঘটনা ঘটেছে। পরে স্থানীয়দের সহযোগিতায় একটি গরুর খামার ও দুটি পুকুর থেকে এসব ইট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

উপজেলার পেরিয়া ইউনিয়নের চেহরিয়া পশ্চিমপাড়া থেকে দৌলতপুর দারোগাবাড়ি পর্যন্ত নির্মাণাধীন সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১ হাজার ৩৯০ মিটার দীর্ঘ এই সড়ক নির্মাণের জন্য বিপুল পরিমাণ ইট মজুত করা হয়েছিল। কাজের একপর্যায়ে দেখা যায়, সেখান থেকে প্রায় পাঁচ হাজার ইট রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে। বিষয়টি জানাজানি হলে তত্ত্বাবধায়ক ও স্থানীয়রা খোঁজখবর শুরু করেন।

পরে শুক্রবার সন্ধ্যায় অনুসন্ধানের একপর্যায়ে দৌলতপুর এলাকার ভূঁইয়া বাড়ির শাহ আলম ভূঁইয়ার গরুর খামার ও দুটি পুকুর থেকে চুরি হওয়া ইটগুলো উদ্ধার করা হয় বলে স্থানীয়রা জানান।

সড়ক নির্মাণকাজের তত্ত্বাবধায়ক আলাউদ্দিন বলেন, চেহরিয়া পশ্চিমপাড়া থেকে দৌলতপুর দারোগাবাড়ি পর্যন্ত সড়কের কাজ তাঁর তত্ত্বাবধানে চলছে। নির্ধারিত হিসাবের চেয়েও অতিরিক্ত ইট আনা হয়েছিল। কিন্তু কাজ চলমান থাকা অবস্থায় ইটের ঘাটতি দেখা দিলে তাঁর সন্দেহ হয়। পরে গোপনে খোঁজখবর নিয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় পাঁচ হাজার ইট উদ্ধার করা হয়।

তিনি বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে।

তবে এ বিষয়ে অভিযুক্ত শাহ আলম ভূঁইয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিজা আক্তার বীথি বলেন, বিষয়টি তাঁর জানা ছিল না। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভারতে ২ বছর জেল খেটে ফিরলেন ৭ বাংলাদেশি

জয়পুরহাটে ছেলের হামলায় বাবা নিহত, আহত মা-বোন

সিরাজগঞ্জে পুলিশ কর্মকর্তাকে মারধর, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

স্থানীয় নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিচার নিশ্চিত করতে হবে: নাহিদ ইসলাম

ঈশ্বরদীতে মসজিদের পাশ থেকে আগ্নেয়াস্ত্র-গুলি উদ্ধার

পাবনায় এবার গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার জ্বালানি তেল জব্দ

নতুন জলে নৌকা ভাসিয়ে খাল রক্ষার ডাক শিশুদের

চাঁদাবাজির অভিযোগে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আটক

চন্দনাইশে ছুরিকাঘাতে রাজমিস্ত্রি নিহত, তিন সন্তান নিয়ে স্ত্রীর আহাজারি

দোলনা থেকে কবর পর্যন্ত মানুষের প্রতিটি পদক্ষেপে পুলিশ প্রয়োজন: গাজীপুরে আইজিপি