হোম > সারা দেশ > ফেনী

স্থানীয় নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিচার নিশ্চিত করতে হবে: নাহিদ ইসলাম

ফেনী প্রতিনিধি

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

স্থানীয় নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিচারব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের একটি রেস্টুরেন্টে আয়োজিত জেলা এনসিপির ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘ফেনীতে আমাদের ১১ জন ভাই জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হয়েছেন। সেই শহীদদের রক্তের বিনিময়ে আমরা কথা বলতে পারছি। তাঁদের জন্যই এনসিপি থেকে আজ ছয়জন সংসদ সদস্য হয়েছে।’  

তিনি বলেন, ‘ফেনীতে আমরা জুলাই পদযাত্রায় যেতে পারিনি। ইনশা আল্লাহ ঈদের পর সাংগঠনিক সফরে ফেনী যাব।’ এ সময় সংগঠনের কাজ চালিয়ে যাওয়ার জন্য নেতা-কর্মীদের নির্দেশ দেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

ইফতারে মাহফিলে প্রধান বক্তা ছিলেন এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত।

ফেনী জেলা এনসিপির আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকতের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র যুগ্ম সদস্যসচিব মুহাইমিন তাজিম।

বাগেরহাটে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

বিশ্ববাজারে জ্বালানির মূল্য বাড়লেও দেশে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

বরিশালে হাতাহাতিতে বৃদ্ধের মৃত্যু, আটক ৪

ভারতে ২ বছর জেল খেটে ফিরলেন ৭ বাংলাদেশি

জয়পুরহাটে ছেলের হামলায় বাবা নিহত, আহত মা-বোন

সিরাজগঞ্জে পুলিশ কর্মকর্তাকে মারধর, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

ঈশ্বরদীতে মসজিদের পাশ থেকে আগ্নেয়াস্ত্র-গুলি উদ্ধার

পাবনায় এবার গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার জ্বালানি তেল জব্দ

নতুন জলে নৌকা ভাসিয়ে খাল রক্ষার ডাক শিশুদের

চাঁদাবাজির অভিযোগে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আটক