হোম > সারা দেশ > দিনাজপুর

বিরল সীমান্ত থেকে বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ

বিরল (দিনাজপুর) প্রতিনিধি 

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যাওয়ার পর বিজিবি সদস্যদের টহল। ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের এনায়েতপুর সীমান্ত থেকে আল আমিন (২৪) নামের বাংলাদেশি এক কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ। আলামিন উপজেলার দ্বীপনগর গ্রামে আইজ উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে দ্বীপনগর গ্রামে সীমান্তের শূন্য রেখার ৩২৩ নম্বর পিলারের পাশে আল আমিন নিজ জমিতে কাজ করছিলেন। এ সময় বিএসএফ এসে তাঁকে ধরে ক্যাম্পে নিয়ে যায়। পরে তাঁর পরিবারের লোকজন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের কাছে গিয়ে বিষয়টি জানান। তবে কী কারণে ওই কৃষককে বিএসএফ ধরে নিয়ে যায় তা জানা যায়নি।

স্থানীয় ইউপি সদস্য আবু সুফিয়ান কৃষক আল আমিনকে বিএসএফের ধরে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ইতিমধ্যে দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান-উল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক মাধ্যমে কৃষক আল আমিনকে হস্তান্তর করার কথা রয়েছে। বিকেল ৪টার দিকে এই প্রতিবেদন লেখার সময় বিজিবি ও বিএসএফের মধ্যে বৈঠক চলছিল।

গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত ২

চাঁদাবাজির অভিযোগে কমলনগরে বিএনপির তিন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

চীনা কনেকে বিয়ের জন্য হেলিকপ্টারে বাড়িতে আনলেন রাজনগরের যুবক

দশমিনায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার ঘিরে উত্তেজনা, এসআইকে ঘিরে রাখে ছাত্রদল

কুবিতে হলে ঢুকে দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

যশোরে গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে হত্যা

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নওগাঁ শহর: টিসিবির পণ্য পেতে নাভিশ্বাস

কুকুরের কামড়: হাসপাতালে টিকা নেই, বিপাকে এলাকাবাসী

ইফতার: কুমিল্লায় হালিমের কদর