হোম > সারা দেশ > সিলেট

বিমার টাকায় ঋণমুক্ত অসহায় দুই পরিবার

নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে 

দুই পরিবারে বিমার টাকা হস্তান্তর করে দুই ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান। ছবি: আজকের পত্রিকা

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সহায়তায় ঋণের বোঝা থেকে মুক্তি পেয়েছে দুটি পরিবার। গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশের (এফআইভিডিবি) যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে বিমা দাবির অর্থ হস্তান্তরের মাধ্যমে এই সহায়তা প্রদান করা হয়।

তাদের মৃত্যুর ফলে পরিবারের ওপর ঋণের চাপ তৈরি হলেও বিমা সুবিধার কারণে সেই দায় থেকে মুক্তি পায় দুই পরিবার। আজ বুধবার সিলেটের খাদিমনগরের কল্লাগ্রামে অবস্থিত এফআইভিডিবি হেডকোয়ার্টারে আয়োজিত এক অনুষ্ঠানে গার্ডিয়ান লাইফ সংশ্লিষ্ট ঋণের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে।

সম্প্রতি এফআইভিডিবির দুই ঋণগ্রহীতা অঞ্জুয়ে নায়েক ও জাফুরা বেগম যথাক্রমে ৭০ হাজার ও ৬০ হাজার টাকা ঋণ গ্রহণ করেন। কিন্তু ঋণ পরিশোধের আগেই ২০২৬ সালের ৬ ফেব্রুয়ারি অতিরিক্ত জ্বরজনিত কারণে অঞ্জুয়ে নায়েক এবং ৮ ফেব্রুয়ারি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে জাফুরা বেগম মৃত্যুবরণ করেন।

আজকের বিমার অর্থ প্রদান অনুষ্ঠানে গার্ডিয়ান লাইফের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট দিতিপ্রিয়া রায় চৌধুরী বলেন, ‘আমরা আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুততম সময়ে তাদের প্রাপ্য বিমা দাবির অর্থ তাদের হাতে পৌঁছে দিতে পেরেছি। ভবিষ্যতেও মানুষের পাশে থাকার এই অঙ্গীকার আমরা ধরে রাখব।’

এফআইভিডিবির এক্সিকিউটিভ ডিরেক্টর বজলে মোস্তফা রাজী বলেন, ‘আমাদের সদস্যদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে গার্ডিয়ান লাইফের সঙ্গে এই অংশীদারত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন উদ্যোগ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে সদস্যদের পরিবারের জন্য কার্যকর সুরক্ষা নিশ্চিত করে।’

কিশোরগঞ্জে খায়রুলের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

৫০ কোটি ঘুষের প্রস্তাবের অভিযোগ, নাম-পরিচয় জানাতে আমির হামজাকে নোটিশ

ট্রাইব্যুনালের সিসিটিভি ফুটেজ বদল হয়েছে: প্রসিকিউটর

বিদায়ের দিনে ১৪ জনকে পদায়ন চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের, সমালোচনার মুখে রাতেই বাতিল

ইডেনের ছাত্রীকে যৌন নির্যাতন, গায়ক জাহিদ অন্তু কারাগারে

স্বামীর স্বীকৃতির দাবিতে স্ত্রীর বাড়িতে যুবকের অনশন

নিজের ব্যানার নিজেই ছিঁড়লেন চসিক মেয়র

নারায়ণগঞ্জে থানা থেকে আসামি উধাও, এসআই প্রত্যাহার

প্রতিমন্ত্রীর আসনে সহায়তার ১০ লাখ টাকা বিতরণ না করার অভিযোগ

লিবিয়ায় জিম্মি চার বাংলাদেশি, নির্যাতন করে মুক্তিপণ দাবির অভিযোগ