হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

বেলকুচিতে সরকারি পুকুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষ, আহত ৯

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি  

আহত অবস্থায় চিকিৎসাধীন যুবক। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের বেলকুচিতে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ৯ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে পৌরসভাসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

উভয় পক্ষের আহত ব্যক্তিরা হলেন হাফিজুল ইসলাম (৫০), আব্দুর রহমান (৪৫), আব্দুল্লাহ (৩৫), আইয়ুব আলী (৩০), আরিফ (২৮), রানা (২৯), কোহিনুর বেগম (৪০), হাওয়া খাতুন (৩২) ও শৈশব (২৬)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বেলকুচি পৌরসভাসংলগ্ন সরকারি পুকুরে হাফিজুল ইসলাম দীর্ঘদিন ধরে মাছ চাষ করছেন। পুকুরের পাশেই আব্দুর রহমানের বাড়ি হওয়ায় তাঁর বিরুদ্ধে মাছ ধরার অভিযোগ করেন হাফিজুল ইসলাম। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৯ জন গুরুতর আহত হন।

আহত ব্যক্তিদের উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।  

এ বিষয়ে বেলকুচি থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। উভয় পক্ষের লোকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

চীনা কনেকে বিয়ের জন্য হেলিকপ্টারে বাড়িতে আনলেন রাজনগরের যুবক

দশমিনায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার ঘিরে উত্তেজনা, এসআইকে ঘিরে রাখে ছাত্রদল

কুবিতে হলে ঢুকে দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

যশোরে গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে হত্যা

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নওগাঁ শহর: টিসিবির পণ্য পেতে নাভিশ্বাস

কুকুরের কামড়: হাসপাতালে টিকা নেই, বিপাকে এলাকাবাসী

ইফতার: কুমিল্লায় হালিমের কদর

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে