হোম > সারা দেশ

গোমস্তাপুরে বজ্রপাতে ছাত্রসহ মৃত ২ 

প্রতিনিধি, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) 

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলায় পৃথক বজ্রপাতে এক ছাত্র ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক কৃষক মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর ও শেরপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

বজ্রপাতে মৃতরা হলেন, বড়দাদপুর গ্রামের বাসিন্দা এমরান আলী খোকার ছেলে ইয়াশিন আলী (১৪), অপরজন একই ইউনিয়নের শেরপুর গ্রামের মৃত ঝাড়িয়ার উঁড়াওয়ের ছেলে হৃদয় উঁরাও (৫২)। 

পার্বতীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ৯টার পর ওই এলাকায় বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় জমিতে ঘাস নিড়ানি অবস্থায় অষ্টম শ্রেণির ছাত্র ইয়াশিন মারা যান। অন্যদিকে শেরপুর কোঠাডাঙ্গা এলাকার হৃদয় উড়াও জমিতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। 

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

চীনা কনেকে বিয়ের জন্য হেলিকপ্টারে বাড়িতে আনলেন রাজনগরের যুবক

দশমিনায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার ঘিরে উত্তেজনা, এসআইকে ঘিরে রাখে ছাত্রদল

কুবিতে হলে ঢুকে দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

যশোরে গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে হত্যা

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নওগাঁ শহর: টিসিবির পণ্য পেতে নাভিশ্বাস

কুকুরের কামড়: হাসপাতালে টিকা নেই, বিপাকে এলাকাবাসী

ইফতার: কুমিল্লায় হালিমের কদর

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে