হোম > সারা দেশ > বান্দরবান

মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে উড়ে গেল বিজিবি সদস্যের পা

বান্দরবান ও নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ছবি: সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যের দুই পা ক্ষতবিক্ষত হয়ে গেছে। এর মধ্যে একটি পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে।

আহত বিজিবি সদস্যের নাম মোহাম্মদ আকতার। তিনি কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) রেজু-আমতলী বিওপির একজন নায়েক।

আজ রোববার সকাল ৮টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্তে এ দুর্ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, সকালে টহলরত অবস্থায় বিজিবির একটি দল সীমান্তের ৪০ ও ৪১ নম্বর পিলারের মাঝামাঝি স্থানে পৌঁছালে হঠাৎ স্থলমাইনের বিস্ফোরণ ঘটে। এতে টহলদলের সদস্য নায়েক আকতার গুরুতর আহত হন। সহকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে এবং পরে হেলিকপ্টারে করে কক্সবাজারের রামু সিএমএইচে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি সদস্যদের টহল। ছবি: সংগৃহীত

নাইক্ষ্যংছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বিজিবি সদস্যের দুই পা ক্ষতবিক্ষত হওয়ার ঘটনাটি জেনেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সৈয়দপুরে অগ্নিকাণ্ডে ব্যাংকসহ পুড়ল ২৫ প্রতিষ্ঠান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি

কচুয়ায় নিখোঁজের এক দিন পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

বিজিবিকে সঙ্গে নিয়ে গভীর রাতে সংসদ সদস্যদের মাদকবিরোধী অভিযান

বগুড়ায় ছাত্রদল নেতার ছুরিকাঘাতে আরেক নেতা আহত

খুলনায় গুলিবিদ্ধ আজিজ ঢাকায় নেওয়ার পথে মারা গেছেন

রাজশাহীতে গুদামে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

রাজধানীর সায়েদাবাদে মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহত

তালায় বিএনপির কার্যালয়ে আগুন

মনিরামপুরে মাছের ঘেরে মিলল কিশোরের রক্তাক্ত লাশ