হোম > সারা দেশ > বরিশাল

গৌরনদীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২, আহত ৩

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি 

আজ সকালে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার কসবা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ঢাকার নিউমার্কেট এলাকার এলিফ্যান্ট রোডের বাসিন্দা আব্দুল ওয়াহিদের ছেলে মো. ইলিয়াস হোসেন (৫৬) এবং বরিশাল নগরের বাসিন্দা মাইক্রোবাসচালক মো. রিপন। আহত ব্যক্তিরা হলেন ঢাকার খিলক্ষেতের মো. মনিরুজ্জামান (৪১), মুরাদপুরের নুরুজ্জামান (৪০) ও বাগেরহাটের মোংলা এলাকার আব্দুল ওয়েজ (৩০)।

খুলনাগামী টেকেরহাট এক্সপ্রেস বাসের সঙ্গে বরিশালগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ছবি: আজকের পত্রিকা

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, খুলনাগামী টেকেরহাট এক্সপ্রেস বাসের সঙ্গে বরিশালগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। এতে চালকসহ পাঁচজন গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চালকসহ দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত ব্যক্তিদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, দুর্ঘটনাকবলিত দুটি যান জব্দ করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সুনামগঞ্জের হাওর রক্ষা: বাঁধের কাজে অনিয়ম-দুর্নীতি

ভবদহে জলাবদ্ধতা: শরৎ হেমন্ত শীত গেল, পানি তবু শুকায় না

অবশেষে চেনা রূপে মেলা

সোনারগাঁও হোটেল ক্রসিংয়ে কাচের টুকরার আঘাতে কিশোর নিহত

ওয়াসার এমডিসহ চারজনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

জিডি করেও রক্ষা পেলেন না শ্রমিকনেতা মাসুম, থানায় মামলা

মাদক কারবার ও সেবনে বাধা দেওয়ায় নারীকে গুলি, স্বামীকে কুপিয়ে জখম

ইরাকে খাদ্যে বিষক্রিয়ায় তিন বাংলাদেশির মৃত্যু

গাজীপুরে স্বামীর ছুরিকাঘাতে পোশাকশ্রমিকের মৃত্যু

নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ, পা উড়ে গেছে কাঠুরিয়ার