হোম > সারা দেশ

কেওক্রাডং সড়কে চাঁদের গাড়ি উল্টে ১৩ পর্যটক আহত

বান্দরবান প্রতিনিধি

দুর্ঘটনার শিকার গাড়ি। ছবি: সংগৃহীত

বান্দরবানের রুমা উপজেলার কেওক্রাডং যাওয়ার পথে পর্যটকবাহী চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ১৩ পর্যটক আহত হন। এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে বগালেক থেকে কেওক্রাডং পাহাড়ের উদ্দেশে যাওয়ার পথে তাঁরা দুর্ঘটনার শিকার হন। গাড়িটি কেওক্রাডং সড়কের পেঁপে বাগান এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়।

এ সময় দুর্ঘটনায় গুরুতর আহত হন ১৩ জন। তাঁরা হলেন স্থানীয় পর্যটক গাইড স্বপন বড়ুয়া (৩৪), কুষ্টিয়া থেকে আসা পর্যটক সিদ্দিকুর রহমান (৫৫), হাশমত (৪৫), রাশেদুল (৪৪), আফিকুল ইসলাম (৪৪), সোহেল রানা (৪৫), ফারুক আহমেদ (৪২), আকরাম আলী (৩৭), জুমা (২৬), রুমি আক্তার (২৮), বেলায়েতসহ আরও কয়েকজন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী জানান, ভোরে বগালেক থেকে কেওক্রাডং যাওয়ার পথে চাঁদের গাড়িটি উল্টে যায়। এতে একজন পর্যটক গুরুতর আহত হন। বাকিরাও বিভিন্নভাবে আহত হয়েছেন।

রুমা সদর থানার ওসি মোহাম্মদ সোহরাওয়ার্দী জানান, গাইডসহ মোট ১৩ জন পর্যটক আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচপিও ডা. মোহাম্মদ আব্দুল্লাহ আল হাসান বলেন, সকাল ৯টার দিকে মোট ১৩ জন আহতকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। ৯ জন গুরুতর হওয়ায় মোট ১১ জনকে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঢাকা-বরিশাল রুটে বাসভাড়া বাড়ল ৫০ টাকা

রাজধানীতে ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

নান্দাইলে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ভৈরবে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ ব্যবসায়ী নিহত

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত

মালয়েশিয়ায় নিখোঁজ হয়ে ১৫ বছর জঙ্গলে কাটানো আমির দেশে ফিরছেন

ময়মনসিংহে লরি-অটোরিকশার সংঘর্ষে শিশুসহ নিহত ২, আহত ৩

দেড় মাসের সন্তানসহ দুপুরে কারাগারে, রাতে জামিন পেলেন যুব মহিলা লীগের কর্মী

দরপত্র জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপির মারামারি

আশুলিয়ায় আন্তজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার