হোম > সারা দেশ > রাজশাহী

শিশু সাজিদকে উদ্ধার, নেওয়া হয়েছে হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ছবি: আজকের পত্রিকা

রাজশাহীর তানোরে নলকূপের গভীর গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদ হোসেনকে ৩২ ঘণ্টার চেষ্টায় উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে উদ্ধারের পর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের অপারেশন ও মেইনটেন্যান্স বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

গতকাল বুধবার দুপুর সোয়া ১টার দিকে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে মায়ের সঙ্গে বাড়ির পাশে বিলে যাওয়ার সময় পরিত্যক্ত গভীর নকলকূপে পড়ে যায় ওই গ্রামের রাকিবুল ইসলামের ছেলে সাজিদ।

তাজুল ইসলাম জানান, বেলা ২টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল উদ্ধার অভিযান শুরু করে। অভিযানে একে একে যোগ দেয় আটটি ইউনিট।

৮ ইঞ্চি ব্যাসার্ধের সরু গর্ত দিয়ে বেশ গভীরে চলে গিয়েছিল শিশুটি। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল এক্সাভেটর দিয়ে খনন শুরু করে। পাশাপাশি শিশুটির জন্য অক্সিজেন সরবরাহ করে। কিন্তু এক পর্যায়ে আজ সন্ধ্যায় ৩৫ ফুট খননের পর মাটি জমে যাওয়ায় অক্সিজেন পাঠানো অসম্ভব হয়ে পড়ে। শিশু সাজিদের বাঁচার আশা ক্ষীণ হয়ে আসে।

আগৈলঝাড়ায় এক দিনের ব্যবধানে এলপি গ্যাসের দাম বাড়ল ৪০০ টাকা

সিলেটে পেট্রল পাম্পের ধর্মঘট প্রত্যাহার

দৌলতপুরে যক্ষ্মা ছাড়া সব টিকার মজুত শেষ, এক বছর ধরে নেই হামের টিকা

লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুতায়িত হয়ে ২ শ্রমিকের মৃত্যু

সিরাজগঞ্জে আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা, সমন জারি

চট্টগ্রাম পুলিশের ‘সম্পদশালী’ সাবেক এডিসি ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

গাইবান্ধায় শিশু ওয়ার্ডে বিশেষ আইসোলেশন, চিকিৎসাধীন ৩ শিশু

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

৫০তম বিসিএসে লিখিত পরীক্ষার সময় বৃদ্ধির দাবিতে সমাবেশ

চট্টগ্রাম টিসিজেএ নির্বাচনে এনামুল সভাপতি, সম্পাদক মামুন