হোম > সারা দেশ > খুলনা

খুলনায় আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, খুলনা 

প্রতীকী ছবি

খুলনায় জীবন কুণ্ডু (৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার নগরীর সোসাইটি হোটেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জীবন কুণ্ডু নগরীর লবণচরা থানাধীন রিয়া বাজার এলাকার বাসিন্দা রবিন কুণ্ডুর ছেলে।

এ বিষয়ে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, গতকাল রাত ৮টার দিকে হোটেল থেকে জীবনের মরদেহ উদ্ধার করা হয়। তাঁর খুলনার আক্তার চেম্বারে টেইলার্সের ব্যবসা রয়েছে। মাঝেমধ্যে তিনি বাড়িতে ও হোটেলে থাকতেন।

তবে তাঁর মরদেহের পাশ থেকে একটি কীটনাশকের বোতল উদ্ধার করা হয়েছে। আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ওসি।

ওসি আরও জানান, উদ্ধার করে মরদেহ খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া শেষে পরিবারের কাছে তাঁর লাশ হস্তান্তর করা হবে।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা­-চট্টগ্রাম মহাসড়ক থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধোঁয়া-ছাইয়ে অতিষ্ঠ এলাকাবাসী

কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজের ক্যাম্পাস উদ্বোধন ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৫ দিনে রাজধানীতে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২৬

কক্সবাজার সৈকতের সুগন্ধা থেকে ৪ শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

নেত্রকোনায় ভুয়া বিল-ভাউচারে স্কুলের টাকা আত্মসাৎ, মাউশির তদন্ত

ছয়টির বরাদ্দে কেনা হয় ৪ জাহাজ, বন্দরে শিপিং প্রকল্পে অনিয়ম অনুসন্ধানে দুদক

ট্রেনের ধাক্কায় উল্টে গেল ‘লাটাহাম্বা’, চালক নিহত

গাইবান্ধায় ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, সড়ক অবরোধ করে বিক্ষোভ

কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আহত সজীব মারা গেছে