হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, আহত ২

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় আজ রোববার সকালে সড়ক দুর্ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে তাকওয়া পরিবহনের একটি বাসের চাপায় অটোরিকশার তিনজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম আশরাফুল ইসলাম। তিনি জানান, সকাল সাড়ে ৭টার দিকে তাকওয়া পরিবহনের যাত্রীবাহী একটি বাস বেপরোয়া গতিতে এসে ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।

এম আশরাফুল ইসলাম বলেন, বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। যাত্রীদের অপর দুজন গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পুলিশ মরদেহ উদ্ধার করে তাঁদের পরিচয় জানার চেষ্টা করছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলের, সড়ক অবরোধ

স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যে পরিমাণ বকেয়া, আমার জন্য একটা কঠিন পরীক্ষা: টুকু

নকলের মতোই মাদক-সন্ত্রাসমুক্ত দেশ গড়ার অঙ্গীকার শিক্ষামন্ত্রীর

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না: ধর্মমন্ত্রী

গাইবান্ধায় গণপিটুনিতে নিহত ২ জনের পরিচয় মিলেছে

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে ট্রাকচাপায় বন্ধুসহ নিহত

গোপনে জবাই করা ঘোড়ার ৪০০ কেজি মাংস জব্দ, দুজনের জেল-জরিমানা

তিনজনকে চাপা দিয়ে দোকানে লরি, নিহত ১ ও আহত ৩