হোম > সারা দেশ > বরিশাল

দাবি আদায়ে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ, ৪৮ ঘণ্টার আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি কাঠামো বাতিল করে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি মডেলের আদলে স্বতন্ত্র কাঠামো নিশ্চিতের এক দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা।  

আজ বুধবার (২৩ জুলাই) দুপুরে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে তাঁরা বিক্ষোভ করেন। এ সময় দাবি আদায়ে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেন শিক্ষার্থীরা। দাবি মানা না হলে ঢাকায় লংমা‌র্চ কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বলে জানান ব‌রিশাল ইঞ্জিনিয়ারিং ক‌লে‌জের ছাত্র টি এইচ ইরান। গত আড়াই মাস ধরে লাগাতার কর্মসূচি পালন করে আসছেন তাঁরা।

বিক্ষোভ সমাবেশে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি মডেলের আদলে একটি কার্যকর, টেকসই ও স্বায়ত্তশাসিত কমিশন গঠন এবং প্রতিটি সরকারি প্রকৌশল কলেজের একাডেমিক স্বতন্ত্রতা ও প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের মাধ্যমে সময়োপযোগী ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

এ সময় আন্দোলকারী শিক্ষার্থীরা বলেন, ‘গত আড়াই মাস ধরে আমরা কর্মসূচি চালিয়ে যাচ্ছি। আমাদের এক দফা দাবি আমরা স্বতন্ত্র কাঠামো চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকায় আমাদের নানা সমস্যা রয়েছে। ঢাবি কর্তৃপক্ষকে একাধিকবার জানালেও কর্ণপাত করেনি। কিছু দিন আগে আমরা সড়ক অবরোধ করায় পুলিশ ও সেনাবাহিনীর বেধড়ক মারধরে ২০ শিক্ষার্থী আহত হয়েছে। এ জন্য আমরা নগরীতে বিক্ষোভ মিছিল করি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কর্তৃপক্ষ উদ্যোগ না নিলে লংমার্চ টু ঢাকা কর্মসূচি শুরু করা হবে। আমরা পরের অধীনে আর থাকতে চাই না।’

এর আগে তাঁরা নগরীতে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর লঞ্চঘাট থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর রোডে এসে শেষ হয়।

চীনা কনেকে বিয়ের জন্য হেলিকপ্টারে বাড়িতে আনলেন রাজনগরের যুবক

দশমিনায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার ঘিরে উত্তেজনা, এসআইকে ঘিরে রাখে ছাত্রদল

কুবিতে হলে ঢুকে দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

যশোরে গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে হত্যা

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নওগাঁ শহর: টিসিবির পণ্য পেতে নাভিশ্বাস

কুকুরের কামড়: হাসপাতালে টিকা নেই, বিপাকে এলাকাবাসী

ইফতার: কুমিল্লায় হালিমের কদর

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে