হোম > সারা দেশ > পটুয়াখালী

পবিপ্রবিতে শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত কমিটি গঠন

পটুয়াখালী প্রতিনিধি

হাসপাতালে সামনে শিক্ষার্থীদের ভিড়। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কৃষি অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী এইচ এম আশিকের মৃত্যুর ঘটনায় আট সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

গতকাল সোমবার রাতে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। আদেশে বলা হয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে।

কমিটিতে পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মো. খালেদুর রহমান মিয়াকে আহ্বায়ক করার পাশাপাশি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তারেক হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আবুল বাশার খান, মেডিকেল সেন্টারের চিকিৎসক ডা. নিজাম উদ্দিন এবং ছাত্র প্রতিনিধি হিসেবে মো. মইন উদ্দিন, নুরে আল ফাহাদ, মীম সাদাত শাহরিয়ারসহ সাতজনকে সদস্য করা হয়েছে।

জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের চিহ্নিত করতেই এই কমিটি গঠন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, সোমবার দুপুরে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী আসিফ বন্ধুদের দুমকি জনতা কলেজ পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যান। এ সময় তাঁর বন্ধুরা তাঁকে উদ্ধার করে প্রথমে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

তবে শিক্ষার্থীদের অভিযোগ, হাসপাতালে নিয়ে গেলেও ইমারজেন্সি ও আইসিইউতে কোনো চিকিৎসক ছিলেন না। ৪০ মিনিট পরে চিকিৎসা শুরু হলেও সন্ধ্যা কিছু আগে আশিককে মৃত ঘোষণা করা হয়েছে। পবিপ্রবি ক্যাম্পাসে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।

এদিকে দ্রুত মৃত্যুর কারণ উদ্‌ঘাটনের পাশাপাশি সব নাগরিকের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবি জানান সহপাঠী ও সাধারণ শিক্ষার্থীরা।

রাজশাহীর মনোয়ার হত্যা মামলায় হুইপ রুহুল কুদ্দুসসহ জেএমবির সব আসামি বেকসুর খালাস

চট্টগ্রামের কুদালা খালে বিষ প্রয়োগে দেশি মাছ নিধনের অভিযোগ

কুমিল্লায় বেতন-ভাতার দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের লাঠিপেটায় আহত ১৫

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক

বাঘায় নিখোঁজের এক দিন পর পুকুরে মিলল চা-বিক্রেতার মরদেহ

টঙ্গিবাড়ী দীঘিরপাড়ে ঘাটলা নির্মাণের দাবিতে মানববন্ধন

বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত, স্বাস্থ্যসেবায় বিজ্ঞানভিত্তিক উদ্যোগ জোরদারের দাবি

তেলের ডিপো কর্মকর্তার বাড়িতে ডাকাতি

ঝড়ে ঘরের চালের নিচে চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু

বৈসাবি উৎসবের হাওয়া পাহাড়ে