হোম > সারা দেশ > সিলেট

সিলেটে ছুরিকাঘাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আহত, আটক ১

সিলেট প্রতিনিধি

তৌফিক ওমর তানভীর। ছবি: সংগৃহীত

সিলেটে তৌফিক ওমর তানভীর (২১) নামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতাকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর মদিনা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ভোররাতে এ ঘটনায় জড়িত সন্দেহে মারুফ আহমেদ নামের একজনকে আটক করেছে পুলিশ।

তৌফিক ওমর তানভীর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট মহানগর কমিটির স্থগিত হওয়া কমিটির সংগঠক ছিলেন। কমিটি গঠনের এক দিনের মাথায় স্থগিত করা হয়। আটক মারুফ আহমেদ (১৮) নগরীর আখালিয়া নোয়াপাড়া এলাকার আনসার আলীর ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর মদিনা মার্কেট এলাকার বিদ্যানিকেতন স্কুলের সামনে একদল দুর্বৃত্ত তানভীরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয় লোকজন। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ওই রাতেই আখালিয়া এলাকা থেকে একজনকে আটক করে পুলিশ।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আহত তানভীরের অবস্থা এখন শঙ্কামুক্ত। ইতিমধ্যে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত ২

চাঁদাবাজির অভিযোগে কমলনগরে বিএনপির তিন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

চীনা কনেকে বিয়ের জন্য হেলিকপ্টারে বাড়িতে আনলেন রাজনগরের যুবক

দশমিনায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার ঘিরে উত্তেজনা, এসআইকে ঘিরে রাখে ছাত্রদল

কুবিতে হলে ঢুকে দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

যশোরে গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে হত্যা

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নওগাঁ শহর: টিসিবির পণ্য পেতে নাভিশ্বাস

কুকুরের কামড়: হাসপাতালে টিকা নেই, বিপাকে এলাকাবাসী

ইফতার: কুমিল্লায় হালিমের কদর