হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে এনসিপির দুই নেতার ওপর হামলার অভিযোগ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার (১১ মার্চ) রাত ১১টার দিকে জেলা শহরের সিআই খোলা এলাকায় এই ঘটনা ঘটে। হামলার শিকার ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জ জেলা যুবশক্তির মুখ্য সংগঠক রাইসুল ইসলাম এবং সদর উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী সাগর মল্লিক।

এই ঘটনায় বুধবার রাতেই সাগর মল্লিক (২৮) বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের বিষয়টি আজ বৃহস্পতিবার (১২ মার্চ) নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সিআই খোলা এলাকার রবিন ওরফে বাংলা রবিন (২৮), জন্টু (২৯), ফরহাদ (২২), মো. সোহেল (৩০), মো. আলী (২৯), নাজমুল (২৩), আল আমিন (২২) জাকির (৩৫) জাহাঙ্গীর (৩৫), কিরন (৪০) ও আমির হোসেন (২৯)।  

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, হামলার শিকার দুই এনসিপি নেতা একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। তাঁরা একে অন্যের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে আলাপ করছিলেন। এ সময় অভিযুক্ত হামলাকারীরা এনসিপি নেতাদের নিয়ে উসকানিমূলক কথাবার্তা বলেন। একপর্যায়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হলে অভিযুক্ত ব্যক্তিরা ও অজ্ঞাত আরও ৮-১০ জন সংঘবদ্ধ হয়ে হামলা চালান।

হামলার শিকার সাগর মল্লিক বলেন, ‘হামলাকারীরা আমাদের পাশে বসে আড্ডা দিচ্ছিলেন এবং তাঁরা আমাদেরকে বিভিন্ন উসকানিমূলক কথাবার্তা বলে যাচ্ছিলেন। একপর্যায়ে আমাদের ওপর অতর্কিত হামলা করে আহত করেন।’

জেলা যুবশক্তির মুখ্য সংগঠক রাইসুল ইসলাম বলেন, ‘তাঁরা অতর্কিতভাবে হামলা করে বসেন। মূলত হামলাকারীরা সরকারদলীয় কোনো পদধারী নন। তাঁরা হচ্ছেন সুবিধাভোগী।’

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, এই ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সিরাজগঞ্জে রেলসেতুতে ছবি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

‘তোর ছেলেরে যদি বাঁচাতে চাস, এক লাখ টাকা মেরে দে’

ঝিনাইদহে মসজিদের কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

টঙ্গীতে ২টি বস্তি এলাকায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ১৬

বোয়ালখালীতে প্লাস্টিক কারখানা শ্রমিকদের বিক্ষোভ, ২ সাংবাদিক আহত

ঢাবি শিক্ষক জামাল উদ্দীনের জামিন বাতিল

নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় নেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধায় এনসিপি আহ্বায়ককে জুতাপেটা করার হুমকি ছাত্রশক্তি নেতার

অন্তঃসত্ত্বা নারীকে অচেতন করে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১

কুড়িগ্রামে পৌঁছেছে দেড় টন খেজুর