হোম > সারা দেশ > পটুয়াখালী

পানিতে ডুবে পবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগে বিক্ষোভ

পটুয়াখালী প্রতিনিধি

পানিতে ডুবে পবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এক শিক্ষার্থী পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে বিক্ষোভ করেছেন তাঁর সহপাঠীরা। আজ সোমবার পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

মৃত শিক্ষার্থীর নাম হোসাইন মোহাম্মদ আসিক, তিনি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের প্রথম বর্ষের ছাত্র।

খবর পেয়ে নিয়ন্ত্রণে হাসপাতালে উপস্থিত হন–বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. কাজী রফিকুল ইসলাম, জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ, সিভিল সার্জন মো. খালেদুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলামসহ সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা।

শিক্ষার্থীদের অভিযোগ, হাসপাতালে নিয়ে আসলেও ইমারজেন্সি ও আইসিইউতে কোনো ডাক্তার ছিল না। ৪০ মিনিট পরে চিকিৎসা শুরু হলেও সন্ধ্যার কিছু আগে আসিককে মৃত ঘোষণা করা হয়।

জানা যায়, আজ (সোমবার) পবিপ্রবির শিক্ষার্থী আসিফ বন্ধুদের সঙ্গে দুমকি জনতা কলেজ পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। এ সময় তার বন্ধুরা তাকে উদ্ধার করে প্রথমে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সন্ধ্যার কিছু আগে আসিককে মৃত ঘোষণা করার পর চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. হেমায়েত জাহান আজকের পত্রিকাকে বলেন, ’ নিহত শিক্ষার্থীরা পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।’

চট্টগ্রামের কুদালা খালে বিষ প্রয়োগে দেশি মাছ নিধনের অভিযোগ

কুমিল্লায় বেতন-ভাতার দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের লাঠিপেটায় আহত ১৫

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক

বাঘায় নিখোঁজের এক দিন পর পুকুরে মিলল চা-বিক্রেতার মরদেহ

টঙ্গিবাড়ী দীঘিরপাড়ে ঘাটলা নির্মাণের দাবিতে মানববন্ধন

বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত, স্বাস্থ্যসেবায় বিজ্ঞানভিত্তিক উদ্যোগ জোরদারের দাবি

তেলের ডিপো কর্মকর্তার বাড়িতে ডাকাতি

ঝড়ে ঘরের চালের নিচে চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু

বৈসাবি উৎসবের হাওয়া পাহাড়ে

২০ বছর ছদ্মবেশে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার