হোম > সারা দেশ > গাজীপুর

৪ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ প্রত্যাহার করলেন গাড়িচালকেরা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন গাড়িচালকেরা। আজ বিকেলে শ্রীপুরের জৈনা বাজার এলাকার আহম্মদ ফিলিং স্টেশনের সামনে। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অবরোধ প্রত্যাহার করেছেন পরিবহনচালকেরা। অবরোধের চার ঘণ্টা পর ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের আশ্বাসে মহাসড়ক ছাড়েন তাঁরা। এর পরপরই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে মহাসড়কের অবরোধ তুলে নেন চালকেরা।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে পরিবহনচালকদের বুঝিয়ে সড়ক থেকে তুলে দেওয়া হয়। এর পরপরই যান চলাচল স্বাভাবিক হয়।

উল্লেখ্য, এক কাভার্ড ভ্যানচালককে হাইওয়ে পুলিশের মারধরের অভিযোগ তুলে দুপুর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন পরিবহনচালকেরা। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে হাজার হাজার যাত্রী।

নাটোরে এল ৭ লাখ লিটার ডিজেল

রাজধানীতে ওএমএসের চাল-আটার অবৈধ মজুত, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

বৃহস্পতিবার ঢাকায় আসছে আমিরাতে নিহত প্রবাসী শাহ আলমের মরদেহ

ঢামেকে চিকিৎসক ও ঢাবি শিক্ষার্থীর হাতাহাতি, সমাধানে বসেছে দুই কর্তৃপক্ষ

আমার ছেলেকে যেভাবে হত্যা করা হয়েছে, দোষীদেরও যেন সেভাবে হত্যা করা হয়: আবু সাঈদের বাবা

সীতাকুণ্ডে পাহাড় কাটা বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

খুলনায় হামের প্রকোপ বাড়ছে, ৩ মাসে উপসর্গ নিয়ে ভর্তি ৩৬২

সরকারি হাসপাতালের চিকিৎসক-নার্সদের নির্বাচনী মিছিল, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

মাদারীপুরে সরকারি টিফিন খেয়ে ৫ বিদ্যালয়ের ৩০ শিক্ষার্থী অসুস্থ