হোম > সারা দেশ > গাজীপুর

স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় স্ত্রীর আত্মসমর্পণ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

ফাইল ছবি

গাজীপুরের টঙ্গীতে পারিবারিক কলহের জেরে স্বামীর গোপনাঙ্গ কেটে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন তাঁর স্ত্রী। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে টঙ্গীর মরকুন পূর্বপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। থানায় আত্মসমর্পণের পর ঘটনাটি জানাজানি হয়। এতে ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযুক্ত নারীর নাম তানজিম আক্তার ঝিনুক (২৪)। তিনি পেশায় পোশাক কারখানার কর্মী।

ঘটনার পর স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁর স্বামী দুলাল হোসেন রকিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রকি পেশায় রিকশাচালক। তিনি মরকুন টেকপাড়া এলাকার আলী আজগরের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, টঙ্গীর মরকুন পূর্বপাড়া এলাকায় একটি ভাড়া করা বাসায় বসবাস করতেন রকি-ঝিনুক দম্পতি। তাঁদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ হতো। বুধবার সকালে কলহের জেরে ঝিনুক ধারালো ছুরি দিয়ে স্বামীর গোপনাঙ্গ কেটে পালিয়ে যান। পরে দুপুরে তিনি টঙ্গী পূর্ব থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় ঝিনুকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে গাজীপুর কারাগারে পাঠানো হয়েছে।

প্রতিমন্ত্রীর আসনে সহায়তার ১০ লাখ টাকা বিতরণ না করার অভিযোগ

লিবিয়ায় জিম্মি চার বাংলাদেশি, নির্যাতন করে মুক্তিপণ দাবির অভিযোগ

বিমার টাকায় ঋণমুক্ত অসহায় দুই পরিবার

যশোর ইনস্টিটিউটের নির্বাচনী লড়াইয়ে দুই পরিষদের ৪৬ প্রার্থী

সিএমপিতে যোগ দিলেন নবনিযুক্ত কমিশনার হাসান মো. শওকত আলী

নেত্রকোনায় শিশু তুবা হত্যা: এক মাসেও অধরা আসামি, মানববন্ধনে ক্ষোভ

জেলের জালে করাতি হাঙর, বিক্রি হলো ৮ লাখ টাকায়

মেহেরপুরে পৃথক অভিযানে ৫ হাজার ৮০০ লিটার ডিজেল জব্দ, আটক ২

হবিগঞ্জে নিখোঁজ কিশোরীর হাত-পা বাঁধা লাশ মিলল নদীতে

এমপি গিয়াস কাদের চৌধুরীর ২ ছেলেসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা