হোম > সারা দেশ > ফরিদপুর

জামিনে বের হয়ে বাড়ি ফেরার পথে যুবককে কুপিয়ে জখম, গ্রামে প্রতিপক্ষের বাড়িতে ভাঙচুর

ফরিদপুর প্রতিনিধি

দীর্ঘদিন কারাগারে থাকার পর জামিনে বের হয়ে বাড়ি ফেরার পথে মহসিন মোল্লাকে কুপিয়ে জখম করা হয়। ছবি: আজকের পত্রিকা

দীর্ঘদিন কারাগারে থাকার পর জামিনে বের হয়ে বাড়ি ফেরার পথে মহসিন মোল্লা নামের এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে হামলাকারীদের বাড়িতে ভাঙচুর চালিয়েছে উত্তেজিত এলাকাবাসী।

সোমবার (১৬ মার্চ) রাত ৮টার দিকে ফরিদপুর শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। আহত মহসিন মোল্লার বাড়ি ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের চরকান্দা গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, চরকান্দা গ্রামের রব মোল্লা ও বুলু মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। মাদক মামলায় দীর্ঘদিন কারাগারে ছিলেন রব মোল্লার সমর্থক মহসিন মোল্লা। সোমবার আদালত থেকে জামিন পেয়ে সন্ধ্যায় কারাগার থেকে বের হন তিনি। পরে বাড়ি ফেরার উদ্দেশ্যে ফরিদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় এলে প্রতিপক্ষ বুলু মোল্লার সমর্থকেরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এদিকে ঘটনার খবর গ্রামে পৌঁছালে তারাবির নামাজের পর রব মোল্লার সমর্থকেরা বুলু মোল্লার সমর্থকদের চারটি বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় হামলায় নারী-পুরুষসহ পাঁচজন আহত হন।

খবর পেয়ে ভাঙ্গা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

হোসেনপুরে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

রাজশাহীতে ২১ ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ঈদে ঘরমুখী মানুষের ঢল, বাস না পেয়ে কেউ কেউ ফিরছেন ট্রাকে

দশমিনায় ভিজিএফের চাল কম দেওয়ার অভিযোগ ইউপি সদস্যদের বিরুদ্ধে

মহাসড়কে নির্মাণকাজ চলমান, ঈদযাত্রায় যানজটের শঙ্কা

নেছারাবাদে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ১০ কেজির বদলে দেওয়া হচ্ছে ৯ কেজি

চট্টগ্রামে বিশেষ অভিযানে ১৪ দিনে গ্রেপ্তার ৭০৫, উদ্ধার প্রায় ২ লাখ ইয়াবা

মোটরসাইকেলের লাইট ভাঙা নিয়ে বিরোধ: নাটোরে প্রতিবেশীর হামলায় বাবা নিহত, ছেলেসহ আহত ২

নওগাঁয় আকস্মিক ঝড় ফসলের ব্যাপক ক্ষতি

ঈদের কেনাকাটা: সামর্থ্যের মধ্যেই উৎসবের আনন্দ