হোম > সারা দেশ > পিরোজপুর

লিফট ছাড়াই চালু হবে পিরোজপুর ২৫০ শয্যার জেলা হাসপাতাল: প্রতিমন্ত্রী

পিরোজপুর প্রতিনিধি

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর সুমন। ছবি: আজকের পত্রিকা

‎গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর সুমন বলেছেন, ‘রোগীদের দুর্ভোগ কমাতে ‎লিফট ছাড়াই স্বল্পপরিসরে চালু হবে পিরোজপুর ২৫০ শয্যার জেলা হাসপাতাল। আগামী ৩০ এপ্রিল অথবা ১৫ মে’র মধ্যে পিরোজপুর ২৫০ শয্যার জেলা হাসপাতালের ৪টি ফ্লোর চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈশ্বিক যুদ্ধের কারণে লিফট আসতে সময় লাগছে। তাই আগামী আগস্ট মাসে লিফট আসার সম্ভাবনা রয়েছে। তাই আমরা লিফট আসার অপেক্ষা না করে চারটি ফ্লোর স্বাস্থ্যসেবার জন্য চালু করার পরিকল্পনা গ্রহণ করেছি।’ ‎

‎মঙ্গলবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে পিরোজপুর জেলা হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। ‎তিনি আরও বলেন, চিকিৎসক স্বল্পতা বাংলাদেশের প্রতিটি হাসপাতালে রয়েছে। তারপরও আমরা আগামী দুই মাসের মধ্যে প্রয়োজন বিবেচনায় চিকিৎসক নিয়োগ এবং যেসব যন্ত্রপাতিতে সমস্যা রয়েছে, তা স্থানান্তর করা হবে। আশা করি আগামী দুই মাসের মধ্যে আগের থেকে একটি ভালো সেবা নিশ্চিত হবে। ‎

‎এর আগে পিরোজপুরের জেলা প্রশাসক মো. আবু সাঈদ, সিভিল সার্জন মো. মতিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আউয়াল, পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান, সদস্যসচিব সাইদুল ইসলাম কিসমতসহ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে সভা হয়।

‎তেজগাঁও কলেজে ‘নকল’ ধরায় শিক্ষককে মারধর, মামলা

নওগাঁয় গলায় ওড়না প্যাঁচানো ঝুলছিল ক্ষুদ্র নৃগোষ্ঠী স্কুলছাত্রীর লাশ

বীর মুক্তিযোদ্ধা ডা. তরিকুল আলম চৌধুরী মারা গেছেন

উত্তরায় গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুই হেলমেটধারীর গুলি

প্রবন্ধের বই এবার কম

ভিকারুননিসার ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, প্রতিবাদে বিক্ষোভ মিছিলে এনসিপি-বিএনপি নেতা-কর্মীদের হাতাহাতি

‘বাবা, আমার মাকে ফিরিয়ে দাও, মা কোন কবরে?’

নেত্রকোনায় স্কুলের সরঞ্জামাদি না কিনেই সাড়ে ৫ লাখ টাকা আত্মসাৎ

সিলেটে এক রাতে ১৬ ছিনতাইকারী আটক

চট্টগ্রামে ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু, পরিবারের দাবি হত্যা