হোম > সারা দেশ > ময়মনসিংহ

নান্দাইলে ভিজিএফের ২ হাজার কেজি চাল জব্দ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

নান্দাইলে ভিজিএফের ২ হাজার কেজি চাল জব্দ। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের নান্দাইলে ভালনারেবল গ্রুপ ফিডিংয়ের (ভিজিএফ) দুই হাজার কেজি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। আজ রোববার উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের পাশে খামারগাঁও বাজার থেকে এ চাল জব্দ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. সালাহ্ উদ্দিন মাহমুদ ঘটনাস্থল থেকে চাল জব্দ করে থানায় নিয়ে আসেন।

জানা যায়, ঈদ উপলক্ষে আজ উপজেলার চন্ডীপাশা ইউনিয়ন পরিষদে অসহায়, দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়। এর মধ্যে একটি চক্র স্থানীয় খামারগাঁও বাজারে বকুল মিয়া ও মতি মিয়ার দোকানে অবৈধভাবে চাল মজুত করে।

বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ্ উদ্দিন মাহমুদ খবর পান। পরে সেখানে উপস্থিত হয়ে তিনি ৩৪টি বস্তা থেকে ২ হাজার কেজি চাল উদ্ধার করেন। চালগুলো সরকারি সিলমোহর করা বস্তা থেকে খুলে সাধারণ বস্তায় রাখা ছিল। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ্‌ উদ্দিন মাহমুদ বলেন, চাল মজুতের খবর পেয়ে ঘটনাস্থল থেকে ২ হাজার কেজি চাল জব্দ করা হয়েছে। এ বিষয়ে একটি নিয়মিত মামলা করা হবে।

কেন্দ্রীয় শহীদ মিনারে দুর্বৃত্তের গুলি, কনটেন্ট ক্রিয়েটর নিহত

মাংস খেতে চাওয়ায় মাকে ‘মারধর’, ছেলের গলায় পানির কলস ঝুলিয়ে ঘোরানো হলো বাজারে

নেত্রকোনা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থীদের জয়

রাজবাড়ীতে তেলের পাম্পে পেছন থেকে ট্রাকের ধাক্কা, মাহিন্দ্রাচাপায় নিহত ২

কোম্পানীগঞ্জে ভিজিএফের ২১ বস্তা চাল উধাও, দিনভর দাঁড়িয়ে ফিরলেন উপকারভোগীরা

চুরি করা সেই নবজাতককে ফেলে পালালেন তরুণী, উদ্ধার করলেন স্থানীয় নারী

দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের ইফতার অনুষ্ঠিত

সড়কে ১৪ জন নিহত: মামলা দায়ের, তদন্ত শুরু

বাগেরহাটে গুলিতে নিহত শ্রমিক লীগ নেতার দাফন

চট্টগ্রাম প্রেসক্লাব ও সিইউজের ইফতার মাহফিল অনুষ্ঠিত