হোম > সারা দেশ

মামুনুল হকের সঙ্গে অশোভন আচরণ করা হয়েছে: খেলাফত মসলিস

নিজস্ব প্রতিবেদক

মামুনুল হকের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ এনে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শনিবার সন্ধ্যায় সংগঠনটির আমীর ইসমাঈল নূরপুরী, নায়েবে আমীর ইউসুফ আশরাফ, আফজালুর রহমান, রেজাউল করিম জালালী, খুরশিদ আলম কাসেমী, মাওলানা আলী উসমান, মুফতি সাঈদ নূর এ দাবি জানান।  

তারা বলেন, মামুনুল হকের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত  হয়ে সরকার দলের লোকজন তাকে হেনস্থা করেছে।

এ ধরণের আচরণ দেশ ও জাতির জন্য ক্ষতিকর। মামুনুল হকের সঙ্গে অশোভন আচরকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।

হামলা মামলা করে মামুনুল হকের আওয়াজকে বন্ধ করা যাবে না। এ ধরণের পরিকল্পিত ষড়যন্ত্র বন্ধ না হলে বিক্ষুব্ধ জনতা রাস্তায় নামতে বাধ্য হবে। অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি হলে দায়ভার সরকারকেই নিতে হবে বলে উল্লেখ করেন তারা।

 

 

 

পাবনার ঈশ্বরদী: রূপপুরে পর্যটনের সম্ভাবনা

রঙিন আমে নতুন স্বপ্ন

এইচআইভি সংক্রমণে ৫ মাসে ৭ জনের মৃত্যু

রাজশাহী বিশ্ববিদ্যালয়: উদ্বোধনের আগেই ফাটল নবনির্মিত হল ভবনে

খুমেক হাসপাতাল: চালু হয়নি পুড়ে যাওয়া ৩ ওটি

রমেক হাসপাতাল: রোগীর অসহায়ত্বের সুযোগে অ্যাম্বুলেন্স ভাড়া-বাণিজ্য

বিপ্লব বিপ্রদাসের তুলিতে জন্মভূমির প্রকৃতি ও পরিবেশ

রোগী জিম্মি করে ভাড়া আদায়, রমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের ৭ সদস্য গ্রেপ্তার

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ, আহত ৬

কুমিল্লায় বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩