হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, কয়েকজন আহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

গাজীপুরের শ্রীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। আজ মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকার নেসলে কারখানায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

কারখানার খাবার ও শ্রমিক সরবরাহ নিয়ে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

গাজীপুর জেলা যুবদলের সাবেক তথ্য গবেষণাবিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম বলেন, ‘কারখানা কর্তৃপক্ষের বৈধ অনুমতি নিয়ে দীর্ঘ সময় যাবৎ কারখানার শ্রমিক সরবরাহ ও খাবার ব্যবসা পরিচালনা করে আসছি। আজ মঙ্গলবার সকালে শ্রমিক নিয়ে কারখানার প্রধান ফটকে গেলে গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ইউনুস আলী নছ মিয়া ও শ্রীপুর উপজেলা যুবদলের বহিষ্কৃত নেতা সজিব খানের নেতৃত্বে দুই শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে এলোপাতাড়ি হামলা চালিয়ে মারধর শুরু করে। এ সময় আমার চারজন শ্রমিক গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ক্ষমতা খাটিয়ে নছ মিয়া আমাদের লোকজন তাড়িয়ে দিয়ে কারখানা ব্যবসা দখলে নিতে চাচ্ছে।’

এ বিষয়ে কথা বলতে নছ মিয়াকে কয়েকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

অতিরিক্ত পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, কারখানার শ্রমিক সরবরাহ ও খাদ্য দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়ে প্রয়োজনীয় আইনগত আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

গাংনীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ৭

৬০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক এমপি মহারাজের বিরুদ্ধে দুদকের মামলা

বরিশালে কীর্তনখোলা খেয়াঘাটে বাড়তি ভাড়া আদায় বন্ধের দাবি

শ্রীনগর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান অভিনেত্রী জাকিয়া কামাল মুন

​নিরাপদ সবজি মিলবে দেশীয় ছত্রাকের তৈরি জৈব বালাইনাশকে

সাবেক এমপি মহিউদ্দিন আহমেদের ইন্তেকাল

কুমিল্লায় পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

নীলফামারীতে তিস্তা নদীর পাথর উত্তোলন, গ্রেপ্তার ৫

রাজধানীর তুরাগে গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু

রাজধানীতে আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার