হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি

অভিযুক্ত স্বামী জালাল ওরফে দুলু। ছবি: সংগৃহীত

গাজীপুরে যৌতুকের দাবিতে মাস্তুরা আক্তার সুমা (২৮) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর পালিয়ে যাওয়া অভিযুক্ত স্বামী জালাল ওরফে দুলুকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে র‌্যাব-১ ও র‌্যাব-১৩-এর একটি যৌথ দল কুড়িগ্রামের রাজারহাট এলাকা থেকে তাঁকে গতকাল দিবাগত গভীর রাতে গ্রেপ্তার করে।

র‌্যাব-১-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিব হাসান জানান, ২৫ ডিসেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন চান্দনা এলাকার একটি ভাড়া বাসায় এই হত্যাকাণ্ড ঘটে। যৌতুক ও পারিবারিক কলহের জেরে জালাল তাঁর স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেন। জালাল হোসেন ও তাঁর স্ত্রী মাস্তুরা আক্তার ওই ভবনের তৃতীয় তলার একটি কক্ষে বসবাস করতেন।

হত্যাকাণ্ডের পর জালাল মরদেহ ঘরে তালাবদ্ধ করে রেখে পালিয়ে যান। পলায়নরত অবস্থায় তিনি তাঁর শ্বশুরকে (ভুক্তভোগীর বাবা) ফোন করে জানান, ‘আপনার মেয়েকে মেরে ফেলেছি। এসে লাশ নিয়ে যান।’ খবর পেয়ে বাসন থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এই ঘটনায় ভুক্তভোগী নারীর বাবা মিরাজুল ইসলাম বাদী হয়ে জিএমপির বাসন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে কুড়িগ্রামের রাজারহাট থানাধীন নাজিমখান ইউপির রামকৃষ্ণ মন্ডলপাড়া এলাকা থেকে জালালকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১-এর কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তার আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মহানগর পুলিশের বাসন থানায় হস্তান্তর করা হয়েছে।

সিলেট-আখাউড়া: এক রেলপথে ৭ দিনে দুর্ঘটনায় চার ট্রেন

মাথাভাঙ্গা নদী: সেতু হলেও দুর্ভোগ কমেনি

স্থবির রাবির সাংস্কৃতিক অঙ্গন

এবার চট্টগ্রামে ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে গেল ট্রাক

সালথায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ-ভাঙচুর, আহত ৭

পাকুন্দিয়ায় পাগলা কুকুরের তাণ্ডব: আহত ৫০, আতঙ্কে এলাকাবাসী

পাঁচ কাঠা জমির খড় পোড়াতে গিয়ে ৮০ বিঘার গম পুড়ে ছাই

বৃষ্টি ছাড়াই বজ্রপাত, পাবনায় ৩ জনের মৃত্যু

ফুটপাতে বা রাস্তায় ব্যবসা করা যাবে না, বিকল্প ব্যবস্থা করবে ডিএনসিসি: প্রশাসক

যশোরে সাড়ে ৬ কোটি টাকার ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক