হোম > সারা দেশ > নেত্রকোণা

দুর্গাপুরে দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

নেত্রকোনার দুর্গাপুরে বসতঘর থেকে এক দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ জুলাই) সকালে উপজেলার কুল্লাগাড়া ইউনিয়নের কুড়ালিয়া গ্রামে শ্বশুরবাড়ির ঘর থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃতরা হলেন—দুর্গাপুর ইউনিয়নের চকলেংগুরা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে রাজমিস্ত্রি সোহাগ মিয়া (২৪) এবং তাঁর স্ত্রী কুড়ালিয়া গ্রামের রহিম উদ্দিনের মেয়ে ঝুমা আক্তার (২১)। তিন বছর আগে তাঁদের বিয়ে হয়। দম্পতির ঘরে একটি দুই বছরের কন্যাসন্তান রয়েছে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে খাওয়া-দাওয়া শেষে ঘুমাতে যান সোহাগ ও ঝুমা। রোববার ভোরে পরিবারের লোকজন ঘরের দরজা না খোলায় ডাকাডাকি করতে থাকেন। পরে জানালা দিয়ে উঁকি দিয়ে তাঁরা দেখেন, ঘরের ভেতর দড়িতে ঝুলছে সোহাগ ও ঝুমার নিথর দেহ। সঙ্গে সঙ্গে তারা চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন এবং পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে দুর্গাপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নেয়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এই দম্পতি আত্মহত্যা করেছেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত ২

চাঁদাবাজির অভিযোগে কমলনগরে বিএনপির তিন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

চীনা কনেকে বিয়ের জন্য হেলিকপ্টারে বাড়িতে আনলেন রাজনগরের যুবক

দশমিনায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার ঘিরে উত্তেজনা, এসআইকে ঘিরে রাখে ছাত্রদল

কুবিতে হলে ঢুকে দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

যশোরে গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে হত্যা

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নওগাঁ শহর: টিসিবির পণ্য পেতে নাভিশ্বাস

কুকুরের কামড়: হাসপাতালে টিকা নেই, বিপাকে এলাকাবাসী

ইফতার: কুমিল্লায় হালিমের কদর