হোম > সারা দেশ > দিনাজপুর

শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে ট্রাকচাপায় বন্ধুসহ নিহত

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)। সজীব জেলার ঘোড়াঘাট উপজেলার বলগাড়ি এলাকার মিজানুর রহমানের ছেলে এবং ইজহারুল ইসলাম একই এলাকার তোহিদুল ইসলামের ছেলে।

বিরামপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতাউর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তিদের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, ফুলবাড়ী উপজেলার চিন্তামন এলাকায় সজীব হাসানের শ্বশুরবাড়ি। আজ সকালে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে সেখানে যান। দুপুরের দিকে সেখান থেকে নিজ বাড়িতে ফেরার সময় বিরামপুর শহরের টিঅ্যান্ডটি মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁদের ধাক্কা দেয়। এতে তাঁরা রাস্তায় ছিটকে ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার আজকের পত্রিকাকে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। কোনো আপত্তি না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে।

পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলের, সড়ক অবরোধ

স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যে পরিমাণ বকেয়া, আমার জন্য একটা কঠিন পরীক্ষা: টুকু

নকলের মতোই মাদক-সন্ত্রাসমুক্ত দেশ গড়ার অঙ্গীকার শিক্ষামন্ত্রীর

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না: ধর্মমন্ত্রী

গাইবান্ধায় গণপিটুনিতে নিহত ২ জনের পরিচয় মিলেছে

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

গোপনে জবাই করা ঘোড়ার ৪০০ কেজি মাংস জব্দ, দুজনের জেল-জরিমানা

তিনজনকে চাপা দিয়ে দোকানে লরি, নিহত ১ ও আহত ৩

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু