হোম > সারা দেশ > ময়মনসিংহ

হামের টিকার জন্য ভোগান্তি পোহাতে হবে না: মসিক প্রশাসক

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় টিকাদান কার্যক্রমের উদ্বোধন। ছবি: আজকের পত্রিকা

হামের টিকা পেতে কাউকে ভোগান্তি পোহাতে হবে না। স্বেচ্ছাসেবীরা সাধারণ মানুষের দোরগোড়ায় টিকা পৌঁছে দেবেন। আর পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে টিকাদানে প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানান ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন।

আজ রোববার ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় টিকাদান কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মো. রুকুনোজ্জামান রোকন বলেন, ‘টিকা কার্যক্রম সফল করতে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। শিশুদের টিকা দিতে মানুষের মাঝে আগ্রহ রয়েছে। সবার সহযোগিতায় সুন্দরভাবে টিকাদান কর্মসূচি সফল করতে চাই।’

সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা এইচ কে দেবনাথ জানান, নগরীর ৫৮ হাজার ৬৬৮ শিশুকে হামের বিশেষ এ টিকা দেওয়া হবে। ৭০টি কেন্দ্র হামের টিকা প্রদানে কাজ করছে।

টিকা পেয়ে খুশি শিশুর অভিভাবকেরা। শারমিন আক্তার নামের একজন বলেন, ‘যে হারে হামের প্রকোপ বাড়ছে, তাতে আমরা খুব আতঙ্কিত। তবে সন্তানকে টিকা দিতে পেরে খুবই ভালো লাগছে।’

এ সময় ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য পরিচালক প্রদীপ কুমার সাহা, সিটি করপোরেশনের সচিব সুমনা আল মজিদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালে হামের উপসর্গে মারা গেছে ১২ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন ২৬ জনসহ মোট ভর্তি আছে ৭৩টি শিশু। এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছে ৩৯৭টি শিশু, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩১২টি। সিটি করপোরেশন এলাকা ছাড়াও ময়মনসিংহ সদর, ত্রিশাল, ফুলপুর উপজেলায় ১ লাখ ৬৫ হাজার ৭৫০টি শিশুকে হামের টিকা দেওয়া হবে।

বেরোবিতে শহীদ আবু সাঈদ ব‌ইমেলার উদ্বোধন

মেহেন্দীগঞ্জে চাল পাননি তালিকাভুক্ত শতাধিক জেলে, বিক্ষোভ

পদ্মায় ফুল ভাসিয়ে শান্তি কামনা পাহাড়ি শিক্ষার্থীদের

রাজধানীর সড়কে তৃতীয় লিঙ্গের সদস্যদের স্বেচ্ছাশ্রমে যুক্ত করল ডিএমপি

সৌদি আরবে ভবন থেকে পড়ে মাদারীপুরের যুবকের মৃত্যু

ঝালকাঠিতে যুবককে হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার

মোহাম্মদপুরে গ্যাংপ্রধান ‘অ্যালেক্স ইমনকে’ কুপিয়ে হত্যা করল অপর গ্রুপ

সিলেটে আইনশৃঙ্খলা উন্নয়নে ৭ দিনের সময় বেঁধে দিলেন শ্রমমন্ত্রী

বরিশালে অবৈধ স্থাপনা উচ্ছেদ, বিকল্প ব্যবস্থা না করায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা

ওয়াসার সাবেক এমডি সালামকে দুদকের জিজ্ঞাসাবাদ