নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় আবাসিক এলাকায় গড়ে ওঠা অবৈধ এলপিজি গ্যাস সংরক্ষণাগারে র্যাব-১১-এর অভিযানে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ রোববার (৩১ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির বিপরীতে গড়ে ওঠা ওই গুদামে অভিযান চালায় র্যাব-১১-এর একটি দল। এতে নেতৃত্ব দেন র্যাবের এএসপি আল মাসুদ খান।
পরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গুদামের ম্যানেজার কাউসারকে এক লাখ টাকা জরিমানা করেন। এ ছাড়া আগামী দুই দিনের মধ্যে সংরক্ষিত মালামাল স্থানান্তরের নির্দেশ দেন।
র্যাবের কর্মকর্তা আল মাসুদ খান জানান, কোনো বৈধ কাগজপত্র ও অনুমোদন ছাড়াই প্রায় ১২ হাজার কেজি এলপিজি গ্যাস মজুত রাখা হয়েছিল। পাশাপাশি আবাসিক এলাকায় অবৈধ গুদাম স্থাপন ও অতিরিক্ত ওভারলোড সংরক্ষণের মতো ঝুঁকিপূর্ণ কার্যকলাপ চালানো হচ্ছিল। অভিযানকালে গোডাউনের মালিককে পাওয়া না গেলেও ম্যানেজারকে আটক করা হয় এবং আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্বাধীনতার স্মৃতিবিজড়িত মেহেরপুরের মুজিবনগর মুক্তিযুদ্ধবিষয়ক স্মৃতিকেন্দ্র এখনো দর্শনার্থীশূন্য। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই একশ্রেণির উচ্ছৃঙ্খল লোকজন সেখানকার মুক্তিযুদ্ধবিষয়ক ভাস্কর্যগুলো ভেঙে গুঁড়িয়ে দেয়।
১ ঘণ্টা আগে
কৃষকসহ বিলাঞ্চলের মানুষের কষ্টের কথা ভেবে ২৫ বছর আগে বিলের মধ্য দিয়ে তৈরি করা হয় সাবমারসিবল বা ডুবো সড়ক। এখন সেই আশাজাগানিয়া সড়কটি যেন দুর্ভোগের আরেক নাম। সংস্কার না করায় ভাঙাচোরায় সড়কটিতে চলাচল করতে গিয়ে দুর্ভোগ আরও বেড়েছে।
২ ঘণ্টা আগে
চলতি মাসের শুরুর দিকে রাজধানীর গুলিস্তানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বড় ধরনের উচ্ছেদ অভিযান চালালেও সপ্তাহ না পেরোতেই আবার দোকান বসতে শুরু করেছে। ফুটপাতগুলোতে দেখা গেছে ‘হকার-পুলিশ’ খেলা। একদিকে সুযোগ পেলেই অস্থায়ী পাটাতন দিয়ে দোকান বসাচ্ছেন হকাররা; অন্যদিকে ঘুরে ঘুরে সেসব উঠিয়ে দিচ্ছে পুলিশ।
২ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ৫১ শিশুর মৃত্যুর পর এই সংক্রামক রোগের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলাম আট সদস্যের এই বোর্ড গঠনের আদেশ দেন।
২ ঘণ্টা আগে