হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে আগ্নেয়াস্ত্রসহ ছাত্রদলের দুই কর্মী গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি

অস্ত্রসহ গ্রেপ্তার ছাত্রদলের দুই কর্মী। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় আগ্নেয়াস্ত্রসহ ছাত্রদলের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। একই দিনে গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেনকেও (৩৬) গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি অ্যামোনিশন, একটি গ্যাস পিস্তল, ৭.৬৫ মিলিমিটার ন্যাটো (মেড ইন ইউএসএ) পিস্তল, ৯টি দেশীয় অস্ত্র, একটি চায়নিজ কুড়াল, একটি রামদা, চারটি ছেনি ও তিনটি ছুরি জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার উথুরা গ্রামের মোশাররফ হোসেনের ছেলে মো. কামরুল ও মো. ছাব্বির হোসেন। দুজনই ছাত্রদলের সক্রিয় কর্মী। এ ছাড়া গফরগাঁও উপজেলার হাটুরিয়া গ্রামের রইস উদ্দিনের ছেলে মুক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক।

আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ জেলা পুলিশের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে উথুরা গ্রামে অভিযান চালিয়ে সহোদর দুই ভাই ছাব্বির ও কামরুলকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। এদিকে একই দিন রাতে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় মুক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়।

ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পেছাচ্ছে না অমর একুশে বইমেলা

শরীয়তপুরে অস্ত্র-মাদকসহ ছাত্রদল নেত্রী আটক

ঝালকাঠিতে যৌথ বাহিনীর অভিযানে স্বেচ্ছাসেবক দল নেতাসহ আটক ২

বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ারে আলমের জামিন

কুয়েটের ২ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

চন্দনাইশে ৩৪৫ রোহিঙ্গা আটক

চট্টগ্রাম বন্দর: নৌপরিবহন উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছেন শ্রমিকনেতারা

সিরাজগঞ্জে অটোভ্যান উল্টে নিহত ১

১১ দলের প্রার্থীদের মধ্যে ব্যাংক ডাকাত, চাঁদাবাজ-মামলাবাজ নেই: শফিকুর রহমান

সেনাবাহিনী নিরপেক্ষ নির্বাচন চায়, জালিয়াতির আশঙ্কা নেই: মির্জা ফখরুল