হোম > সারা দেশ > সিলেট

সিলেট মহানগর এলাকা ড্রোন দিয়ে মনিটরিং করা হবে: পুলিশ কমিশনার

নিজস্ব প্রতিবেদক সিলেট 

সিলেট নগরের বাগবাড়ি পিডিবি স্কুল ভোটকেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী। ছবি: আজকের পত্রিকা

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেছেন, সিলেট মহানগর এলাকা ড্রোন দিয়ে মনিটরিং করবে পুলিশ। ফলে কেউ কোথাও লাঠিসোঁটা বা দেশীয় অস্ত্র নিয়ে জড়ো হওয়ার চেষ্টা করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। আজ বুধবার সন্ধ্যায় সিলেট নগরের বাগবাড়ি পিডিবি স্কুল ভোটকেন্দ্রে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

ভোট গ্রহণ নিয়ে পুলিশ কমিশনার বলেন, ‘আমরা সমগ্র প্রস্তুতি সম্পন্ন করেছি। অধিক গুরুত্বপূর্ণ ও গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো পরিদর্শন করেছি। নির্বাচন নিয়ে আমাদের প্রস্তুতি সর্বোচ্চ। আমাদের প্রতিটা কেন্দ্রে ১২ জন আনসার, গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোয় চারজন ও সাধারণ কেন্দ্রগুলোয় তিনজন পুলিশ সদস্য আছে। এর বাইরে আমাদের ৬৬টি মোবাইল টিম আছে, ১২টি স্ট্রাইকিং টিম, দুটি স্ট্যান্ডবাই টিম নির্বাচনের সময় কাজ করবে।’

সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের মধ্যে কোনো উদ্বেগ-শঙ্কা নেই দাবি করে আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘২৯৪টি ভোটকেন্দ্র আমাদের দায়িত্বে। সিলেট-১ আসনের ২১৫টি আর বাকিগুলো সিলেট-৩ আসনের। প্রত্যেকের কাছে ‘‘জিনিয়াঅ্যাপ’’ রয়েছে। কোথাও কিছু ঘটলে আমরা সঙ্গে সঙ্গেই খবর পাব। ছয়টি থানায় ১০টি ড্রোনে সার্বক্ষণিকভাবে মনিটরিং চলবে। ফলে কেউ কোথাও লাঠিসোঁটা বা দেশীয় অস্ত্র নিয়ে জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।’

ভোটকেন্দ্রে অনুপ্রবেশের চেষ্টা, জামায়াতের চার কর্মী আটক

বরগুনা-১ আসনের গগন স্কুলকেন্দ্রে রাতেই ফলাফল শিটে স্বাক্ষর নেওয়ার অভিযোগ

ঝিনাইদহে এজেন্টের স্বাক্ষরিত রেজাল্ট শিট জব্দ, প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

বগুড়ায় ভোটকেন্দ্রে অনুপ্রবেশের অভিযোগে জামায়াত নেতা আটক

আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াতের কর্মীসহ রাজধানীতে গ্রেপ্তার ৫, কারাদণ্ড-জরিমানা

ধুনটে ভোটকেন্দ্রের বাইরে ছাত্রদল নেতার মাথায় ছুরিকাঘাতের অভিযোগ

হাতিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ

নির্বাচনী ডিউটি দেওয়ার কথা বলে ২৪ নারীর কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত