হোম > সারা দেশ > রাজশাহী

মাদ্রাসা থেকে পালানো ২ কিশোরকে উদ্ধার করল র‍্যাব

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর খড়খড়ি এলাকার ভালুকপুকুর আল ইহসান হাফিজিয়া মাদ্রাসা থেকে পালিয়ে যাওয়া দুই কিশোরকে উদ্ধার করেছে র‍্যাব। তারা গত ২৮ ফেব্রুয়ারি ভোরে ব্যাগ নিয়ে মাদ্রাসা থেকে বের হয়ে যায়। তার পর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

সোমবার (২ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজশাহীর বেলপুকুর বাইপাস মোড় এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এ দুই কিশোরেরই বয়স ১৪ বছর। একজনের নাম আকাশ আহমেদ, অন্যজন রিফাত ইসলাম। তাদের বাড়ি রাজশাহীর পবা উপজেলার নওহাটা এলাকায়। র‍্যাব-৫-এর রাজশাহীর একটি দল তাদের উদ্ধার করে।

আজ দুপুরে র‍্যাবের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই কিশোর নিখোঁজের ঘটনায় নগরের মতিহার থানায় তাদের দুজনের বাবা দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিল। এর পরিপ্রেক্ষিতে তাদের সন্ধান শুরু করে র‍্যাব। পরে উদ্ধার করে তাদের মতিহার থানায় দেওয়া হয়।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, আইনি প্রক্রিয়া শেষে আজ সকালেই ওই দুই কিশোরকে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে।

‘গরু চুরির’ বিষয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় যুবদল নেতা মারধরে আহত ব্যক্তির মৃত্যু

নারায়ণগঞ্জে অবৈধ দখলদারদের সরে যেতে ২ দিনের আলটিমেটাম দিলেন এমপি

পটুয়াখালীতে ব্যাংক থেকে ছিনতাইকারী চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

যশোরে ব্যবসায়ীকে অপহরণ, এক কোটি টাকা মুক্তিপণ দাবি

সুন্দরবনের বড় জাহাঙ্গীর বাহিনীর ডাকাত সদস্য আটক, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বিকেএমইএ সভাপতিকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে মঞ্চে একত্রে বসলেন না এমপি

নিয়োগ-বাণিজ্যের অভিযোগ: ডুয়েট ভিসির পদত্যাগের দাবিতে স্মারকলিপি

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু

সীতাকুণ্ডে সেই শিশুকে দুর্গম পাহাড়ে নিয়ে যাওয়া ব্যক্তি গ্রেপ্তার

ভোররাতে ঘুম, ১২ ঘণ্টা পর দরজা ভেঙে কলেজছাত্রকে ডেকে তুলল ফায়ার সার্ভিস