হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

আদালতে আ.লীগ নেতা ও চিকিৎসকের ওপর ডিম নিক্ষেপ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের আদালতে আ.লীগ নেতা ও চিকিৎসকের ওপর ডিম নিক্ষেপ। ছবি: আজকের পত্রিকা

চাঁপাইনবাবগঞ্জের আদালতে জেলা আওয়ামী লীগের নেতা রুহুল আমিন ও বিএমএর নেতা ডা. গোলাম রাব্বানীর ওপর ডিম ছুড়ে মারার ঘটনা ঘটেছে। আজ বুধবার জেলা ও দায়রা জজ আদালতে এ ঘটনা ঘটে। এ সময় তোপের মুখে পড়েন আরও দুই আওয়ামী লীগের নেতা।

এর আগে দুপুরে উচ্চ আদালত থেকে জামিনে থাকা ওই দুই আওয়ামী লীগ নেতা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন শুনানির আবেদন করেন। পরে আদালত ২৮ জুলাই তাঁদের জামিন শুনানির দিন ধার্য করেন।

আদালত সূত্রে জানা গেছে, তুহিন হত্যা মামলায় আওয়ামী লীগের ওই দুই নেতা ২৮ জুলাই পর্যন্ত জামিনে থাকলেও পরে তাঁদের অন্য একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

আইনজীবী নুরে আলম সিদ্দিকী আসাদ জানান, ২০১৫ সালের ২৬ জানুয়ারি তুহিনকে নিজ বাসা থেকে উঠিয়ে নিয়ে হত্যা করে র‍্যাব। পরদিন মেডিকেলের মর্গে তাঁর লাশ শনাক্ত করে পরিবারের লোকজন। এ ঘটনায় ২০২৪ সালের ২৫ ডিসেম্বর সদর মডেল থানায় ২১ জন এজাহারনামীয় ও অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন তুহিনের মামা কবিরুল ইসলাম কবির।

নুরে আলম সিদ্দিকী আসাদ আরও জানান, তুহিন হত্যায় আসামিদের প্রত্যক্ষ মদদ ছিল এবং তাঁদের উপস্থিতিতে র‍্যাব ক্যাম্পে তাঁকে হত্যা করা হয়। পরে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন এমন নাটক সাজানো হয় এবং র‍্যাবের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়।

গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত ২

চাঁদাবাজির অভিযোগে কমলনগরে বিএনপির তিন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

চীনা কনেকে বিয়ের জন্য হেলিকপ্টারে বাড়িতে আনলেন রাজনগরের যুবক

দশমিনায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার ঘিরে উত্তেজনা, এসআইকে ঘিরে রাখে ছাত্রদল

কুবিতে হলে ঢুকে দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

যশোরে গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে হত্যা

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নওগাঁ শহর: টিসিবির পণ্য পেতে নাভিশ্বাস

কুকুরের কামড়: হাসপাতালে টিকা নেই, বিপাকে এলাকাবাসী

ইফতার: কুমিল্লায় হালিমের কদর