হোম > সারা দেশ > কুমিল্লা

ইয়াবা সেবনের দায়ে কুমিল্লায় ৭ জনকে জেল-জরিমানা

 কুমিল্লা প্রতিনিধি 

দণ্ডপ্রাপ্ত সাত ব্যক্তি। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার মুরাদনগর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা সেবনের সময় সাতজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের জরিমানা করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের চৌধুরীকান্দি এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিব হাসান খান।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার এসআই আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানের সময় সাতজনকে ইয়াবা সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন নবীপুর গ্রামের আবুল কালাম আজাদ (৪৭) ও জুলহাস আহমেদ (৫৫); রামধনীমুড়া এলাকার মশিউর রহমান (৪৫), ইয়াসিন (৩০) ও সবুর মিয়া এবং নিমাইকান্দি এলাকার মনির হোসেন (৪৫) ও সোহেল মিয়া।

অভিযানের পর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। শুনানি শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মোট ১ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিব হাসান খান জানান, মাদকের বিস্তার রোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি জরুরি।

নদে ৫০টি গুলিভর্তি বক্স পেল দুই শিশু

গাইবান্ধায় কাভার্ড ভ্যানের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

আপসের শর্তে জামিন পেলেন নোবেল

স্ট্যান্ডে চাঁদার দাবিতে সিএনজি অটোচালককে মারধর, সড়ক অবরোধ করে বিক্ষোভ

চট্টগ্রামে পাহাড় কাটার দায়ে বিপিসিকে ৯ লাখ টাকা জরিমানা

গাইবান্ধায় নিরাময় কেন্দ্রে মানসিক ভারসাম্যহীন যুবককে নির্যাতন, ৫ আসামি কারাগারে

আ.লীগ নেতাকে জামিন: বরিশালে আইনজীবীদের আদালত বর্জন, বিক্ষোভ

রাসিক প্রশাসকের দৌড়ে বিএনপির ৫ নেতা

ডিসি মাসুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঢাবি শিক্ষার্থীদের শাহবাগ থানা ঘেরাও

শিবচরে এক্সপ্রেসওয়েতে পরিবহনে বাড়তি ভাড়া বন্ধে এমপি হানজালার অভিযান