হোম > সারা দেশ > কুষ্টিয়া

দৌলতপুরে কয়েলের আগুনে পুড়ল গবাদিপশু-ঘরবাড়ি, দগ্ধ ২

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

আগুনে পুড়ে যাওয়া ঘর। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়ার দৌলতপুরে গোয়ালঘরে মশা তাড়াতে জ্বালানো কয়েল থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক কৃষকের গবাদিপশু, বসতঘর ও ঘরে থাকা ফসল পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনায় দুই কৃষক অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পূর্ব ফিলিপনগর কাচারিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক জানবার প্রামাণিকের গোয়ালঘরে মশা তাড়াতে জ্বালানো কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোয়ালঘর ও বসতঘরে। এতে ঘরে থাকা চারটি গরু, চারটি ছাগল, একটি মোটরসাইকেলসহ ফসল ও আসবাব পুড়ে যায়। খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়।

এই ঘটনায় বাড়ির মালিক জানবার প্রামাণিক ও তাঁর ভাই হোসেন প্রামাণিক দগ্ধ হন। গবাদিপশু রক্ষার চেষ্টা করতে গিয়ে তাঁরা আহত হন বলে জানা গেছে। বর্তমানে তাঁরা কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সফিকুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে পৌঁছে দেখি সবকিছু প্রায় পুড়ে গেছে। গরুর ঘরের কয়েল বা শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়নি।’

পুলিশের পোশাক পরিবর্তনের ইঙ্গিত দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

চার দিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি

পঞ্চগড়ে ঝড়ে গাছ ভেঙে চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু

রানা প্লাজায় ‘অলৌকিকভাবে’ বেঁচে ফিরলেও ফেরি দুর্ঘটনায় পদ্মায় হার মানলেন নাসিমা

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ৪১ লাখ টাকার টোল আদায়

দ্বিগুণ ভাড়া নিয়েও যাত্রীদের মাঝপথে নামিয়ে দেওয়ার অভিযোগ

গরু লুটে বাধা দেওয়ায় অন্তঃসত্ত্বার পেটে লাথি, মৃত সন্তান প্রসব

৫৩৬ শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএনসিসির মশকনিধন অভিযান শুরু

দৌলতদিয়ায় বাসডুবি: চলছে ৪র্থ দিনের উদ্ধার অভিযান, সরানো হচ্ছে পন্টুন

হোমনায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত, আহত ২