হোম > সারা দেশ > দিনাজপুর

জ্বালানি তেল নিতে গিয়ে পাম্পেই মৃত্যু

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

দিনাজপুরের কাহারোলে পেট্রলপাম্পে তেল নিতে গিয়ে এনায়েতুল করিম (৪৮) নামে একজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা ১১টায় আসমা লতিফা ফিলিং স্টেশনে তেল নিতে গেলে সেখানে প্রচণ্ড ভিড়ে দীর্ঘ সময় সিরিয়ালে অপেক্ষায় থাকা অবস্থায় হিট স্ট্রোক অসুস্থ হয়ে পড়েন এনায়েতুল। স্থানীয়রা তাৎক্ষণিক তাঁকে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এনায়েতুল বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের দোলুয়া বাজারসংলগ্ন প্রাণনগর সাহাপাড়া গ্রামের বাসিন্দা মৃত মোজাম্মেল হক মাস্টারের বড় ছেলে। তিনি দুই সন্তানের জনক।

নিহতের চাচাতো ভাই মাহামুদুল হাসান জানান, এনায়েতুল ব্রাহ্মণবাড়িয়ায় কীটনাশক কোম্পানিতে কর্মরত ছিলেন। কাহারোল উপজেলার তারগাঁও ইউনিয়নের ইছাইল গ্রামে শ্বশুরবাড়িতে ঈদের দাওয়াতে বেড়াতে গিয়েছিলেন তিনি।

কাহারোল থানা ওসি তদন্ত শ্যামল চন্দ্র বর্মণ বলেন, সংবাদ পেয়ে পুলিশের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়েছিল। পরে কারও কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।

মরহুমের জানাজা আজ বাদ আসর নিজ গ্রামের বাড়ি প্রাণনগর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।

সাতক্ষীরায় জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ, আধা ঘণ্টা যান চলাচল বন্ধ

কুষ্টিয়ায় যুবককে কুপিয়ে হত্যা করে স্কুলের সামনে লাশ ফেলে গেল দুর্বৃত্তরা

উত্তরায় গাড়িচাপায় পুলিশ কনস্টেবলের বাবা নিহত

শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, ভিডিও শেয়ার করে ছাত্রলীগ নেতার ‘বাহবা’

কেন্দুয়ায় অবৈধ মজুত ৮০০ লিটার পেট্রল জব্দ, দোকানিকে জরিমানা

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে অপপ্রচার, মামলা ছাড়াই জামায়াত নেতাকে আদালতে পাঠালেন ওসি

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নিহত পাঁচজনই পোশাকশ্রমিক, বাড়ি গাইবান্ধা

রাতের বেলায় হঠাৎ পেট্রলপাম্পে উপস্থিত জ্বালানি প্রতিমন্ত্রী

এবার পাটুরিয়ায় ফেরিতে আগুন

জুলাই সনদ নিয়ে গড়িমসি করলে আন্দোলন: আজহারুল