হোম > সারা দেশ > মৌলভীবাজার

চীনা কনেকে বিয়ের জন্য হেলিকপ্টারে বাড়িতে আনলেন রাজনগরের যুবক

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের রাজনগরে বরের বাড়িতে চীনা কনে। ছবি: আজকের পত্রিকা

মৌলভীবাজারের রাজনগর উপজেলার যুবক সুকান্ত সেন দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর চীনা নাগরিক ক্রিস হুইকে বিয়ের উদ্দেশ্যে বাংলাদেশে নিয়ে এসেছেন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সেখান থেকে হেলিকপ্টারে করে কনেকে নিয়ে নিজ বাড়িতে ফেরেন তিনি। বিষয়টি এলাকায় ব্যাপক কৌতূহল ও উৎসাহের সৃষ্টি করেছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার কামারচাক ইউনিয়নের টিকরপাড়া গ্রামে হেলিকপ্টারে করে কনেকে নিয়ে আসেন সুকান্ত। এ সময় বরপক্ষের বাড়িতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। ভিন্ন দেশের সংস্কৃতির কনেকে দেখতে আশপাশের শত শত মানুষ ভিড় করে।

বর সুকান্ত সেন টিকরপাড়া গ্রামের প্রয়াত স্বপন কুমার সেন ও শিল্পী রানি সেনের ছেলে। কনে ক্রিস হুই চীনের সাংহাই শহরের বাসিন্দা। পরিবার সূত্রে জানা গেছে, বরের গ্রামের বাড়িতে ২১, ২২ ও ২৪ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী বিয়ের আয়োজন করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বিদেশি কনেকে দেখতে গ্রামবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। অনেকেই বর-কনেকে একনজর দেখতে ভিড় করেন।

মৌলভীবাজারের রাজনগরে বরের বাড়িতে চীনা কনে। ছবি: আজকের পত্রিকা

জানা যায়, ২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়। বাংলাদেশে আয়োজিত বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে কনের মা-বাবা ও স্বজনেরাও এসেছেন।

কনে ক্রিস হুই বলেন, ‘বাংলাদেশে এসে আমি খুবই আনন্দিত। এটি আমার জন্য বিশেষ একটি মুহূর্ত।’

বর সুকান্ত সেন বলেন, ‘দীর্ঘদিনের সম্পর্কের পর আমরা বিয়ে করেছি। ভিন্নভাবে এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে হেলিকপ্টারে করে বাড়িতে আসার পরিকল্পনা করি।’

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত ২

চাঁদাবাজির অভিযোগে দলীয় ৩ নেতা-কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

দশমিনায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার ঘিরে উত্তেজনা, এসআইকে ঘিরে রাখে ছাত্রদল

কুবিতে হলে ঢুকে দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

যশোরে গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে হত্যা

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নওগাঁ শহর: টিসিবির পণ্য পেতে নাভিশ্বাস

কুকুরের কামড়: হাসপাতালে টিকা নেই, বিপাকে এলাকাবাসী

ইফতার: কুমিল্লায় হালিমের কদর