হোম > সারা দেশ > বরগুনা

বরগুনায় মাদ্রাসার মাঠ দখল করে বীজতলা

আমতলী (বরগুনা) প্রতিনিধি 

বরগুনার তালতলী উপজেলার সিএনএ (চরপাড়া নুর আহম্মেদিয়া) দাখিল মাদ্রাসার মাঠ দখল করে করা আমন ধানের বীজতলা। এতে মাঠ ব্যবহার থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। ছবিটি গত মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: আজকের পত্রিকা

বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের হরিণখোলা সিএনএ দাখিল মাদ্রাসার মাঠ দখল করে মাদ্রাসা ব‌্যবস্থাপনা কমিটির সভাপতি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস‌্য মো. জসিম উদ্দিন মোল্লা আমন ধানের বীজতলা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে বন্ধ হয়ে গেছে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা। ঘটনার সঙ্গে জড়িত মাদ্রাসার সভাপতি জসিম উদ্দিন মোল্লার বিরুদ্ধে ব‌্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবক ও শিক্ষার্থীরা।

জানা গেছে, তালতলীর হরিণখোলা গ্রামে ১৯৮৫ সালে সিএনএ (চরপাড়া নুর আহম্মেদিয়া) দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। গত জুনে মাদ্রাসা কর্তৃপক্ষকে না জানিয়ে পুরো মাঠে খুঁটি পুঁতে মাদ্রাসার ব‌্যবস্থাপনা কমিটির সভাপতি জসিম উদ্দিন মোল্লা আমন ধানের বীজতলা করেন। মাদ্রাসা কর্তৃপক্ষ তাঁকে বাধা দিলেও তিনি তা মানেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক মাদ্রাসার কয়েকজন শিক্ষক বলেন, জসিম উদ্দিন মোল্লা মাদ্রাসা ব‌্যবস্থাপনা কমিটির সভাপতি। এ কারণে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ারও সাহস পায়নি মাদ্রাসা কর্তৃপক্ষ। মাঠ দখল করে বীজতলা তৈরি করায় শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ হয়ে গেছে।

গত মঙ্গলবার মাদ্রাসায় গিয়ে দেখা যায়, মাঠজুড়ে খুঁটি পুঁতে জাল দিয়ে ঘেরাও করে আমন ধানের বীজতলা তৈরি করা হয়েছে। মাদ্রাসার শিক্ষার্থী জুবায়ের ও তামিম বলেন, ‘এক মাসের বেশি সময় ধরে আমরা মাঠে খেলাধুলা করতে পারছি না। শুনেছি, সভাপতি জসিম মোল্লা তাঁর লোকজন দিয়ে বীজতলা তৈরি করেছেন।’

অভিভাবক হানিফ মোল্লা ও হাবিব খলিফা বলেন, ‘যিনি রক্ষক, তিনিই ভক্ষক হয়ে গেছেন। শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে শিক্ষার্থীরা খেলাধুলা করবে। কিন্তু সেখানে সভাপতি প্রভাব খাটিয়ে বীজতলা তৈরি করেছেন।’

এ বিষয়ে হরিণখোলা সিএনএ দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মো. মুজ্জাম্মেল হুসাইন বলেন, ‘মাদ্রাসার ব‌্যবস্থাপনা কমিটির সভাপতি ইউপি সদস্য জসিম উদ্দিন মোল্লা আমাকে না জানিয়ে বীজতলা তৈরি করেছেন। মাদ্রাসার সভাপতি হওয়ায় আমি কিছুই বলতে পারিনি।’

অভিযোগের বিষয়ে মাদ্রাসা ব‌্যবস্থাপনা কমিটির সভাপতি ও ইউপি সদস্য জসিম উদ্দিন মোল্লা বলেন, ‘ওই বীজতলা আমাদের এলাকার চাষি আল-আমিন করেছেন। ওই চাষি বিপদগ্রস্ত, তাই আমি অনুমতি দিয়েছি।’

এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা বলেন, ‘বিষয়টি জেনেছি। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

চীনা কনেকে বিয়ের জন্য হেলিকপ্টারে বাড়িতে আনলেন রাজনগরের যুবক

দশমিনায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার ঘিরে উত্তেজনা, এসআইকে ঘিরে রাখে ছাত্রদল

কুবিতে হলে ঢুকে দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

যশোরে গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে হত্যা

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নওগাঁ শহর: টিসিবির পণ্য পেতে নাভিশ্বাস

কুকুরের কামড়: হাসপাতালে টিকা নেই, বিপাকে এলাকাবাসী

ইফতার: কুমিল্লায় হালিমের কদর

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে