হোম > আড্ডা

ভুলভুলাইয়া টাওয়ার

সম্পাদকীয়

ভুলভুলাইয়া টাওয়ার

ছবিতে যে অনন্য সুন্দর ভবনটি দেখা যাচ্ছে, তা ছিল এ দেশেই। ঢাকার দিলকুশায় অবস্থিত এই টাওয়ারটি ছিল ঢাকার নবাবদের দিলকুশা গার্ডেন প্যালেসের অংশ। ১৮৬৬ সালে নবাব খাজা আবদুল গণি এই জায়গাটি কিনে নেন জনৈক ই. এফ স্মিথ সাহেবের কাছ থেকে। সেখানে পুত্র খাজা আহসানউল্লাহর ব্যবহারের জন্য তিনি একটি বাগানবাড়ি নির্মাণ করেন, যার নাম দেন ‘দিলখুশা’, মানে ‘মনপ্রফুল্ল’। এই প্রাসাদে ছিল বলরুম। ফল-ফলাদি আর ফুল গাছের পাশাপাশি বাগানে ছিল পানির ফোয়ারা আর হরিণ উদ্যান। লুকোচুরি খেলার জন্য ছবির টাওয়ারটির চারপাশে গাছ লাগিয়ে তৈরি করা হয়েছিল মেইজ বা ভুলভুলাইয়া। তাই ভবনটির নাম হয়ে যায় ভুলভুলাইয়া টাওয়ার। ১৮৯৭ সালের এক ভয়াবহ ভূমিকম্পে ধসে পড়ে অসাধারণ এই স্থাপনাটি।

ছবি: সংগৃহীত, ১৮৮০-এর দশক

নারী

গাজীর নাচ

উপন্যাস ও সাংবাদিকতা

তেল-গ্যাস অনুসন্ধান কেন জরুরি

উপেক্ষিত পাটশিল্প ও শ্রমিক

তাম্বুন গুহাচিত্র

মুক্তিযুদ্ধের স্মৃতি

আদর্শের দ্বন্দ্ব

ইলোরার সৌন্দর্য

যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী আগ্রাসন