১৯ মে ২০২৬
ঘুরে আসুন নেপালের সেরা ৭ গন্তব্যে
পোখারা: হ্রদ, পাহাড়, বোটিং ও প্যারাগ্লাইডিংয়ের জন্য বিখ্যাত। অন্নপূর্ণা ও মাছাপুচারে পর্বতের দারুণ দৃশ্য দেখা যায়।
জোমসম: মুস্তাং অঞ্চলের প্রবেশদ্বার। পাহাড়ি প্রকৃতি, গভীর গিরিখাত ও তিব্বতি সংস্কৃতির জন্য পরিচিত।
ইলাম: নেপালের ‘চায়ের রাজধানী’। সবুজ চা-বাগান, পাহাড়ি পথ ও শান্ত পরিবেশে ভ্রমণ।
লাংটাং ভ্যালি: ট্রেকিংপ্রেমীদের জন্য আদর্শ গন্তব্য। এখানে রয়েছে হিমবাহ, ইয়াকের চারণভূমি ও তিব্বতি সংস্কৃতির ছোঁয়া।
সোলুখুম্বু: এভারেস্ট অঞ্চলের জনপ্রিয় ট্রেকিং স্পট। শেরপা সংস্কৃতি ও তেংবেচে মঠ এখানকার প্রধান আকর্ষণ।
কাগবেনি: তিব্বতি ধাঁচের প্রাচীন গ্রাম। পুরোনো মঠ, পাহাড়ি মরুভূমি ও মুক্তিনাথ রুটের জন্য পরিচিত।
মাকালু বরুন ন্যাশনাল পার্ক: নিরিবিলি ট্রেকিং, মাকালু পর্বত ও বিরল প্রাণীর জন্য বিখ্যাত জাতীয় উদ্যান।