মৎস্য চাষি

লোডশেডিংয়ে হিমাগারের ৭৭ হাজার টন আলু নিয়ে শঙ্কা
ঘন ঘন লোডশেডিংয়ে বিপাকে পড়েছেন নীলফামারীর হিমাগারমালিক ও আলু ব্যবসায়ীরা। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে জেনারেটর চালিয়ে হিমাগারের কার্যক্রম সচল রাখার চেষ্টা করছেন তাঁরা। এতে নির্দিষ্ট তাপমাত্রা ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। ফলে জেলার ১১টি হিমাগারে সংরক্ষিত প্রায় ৭৭ হাজার টন আলু নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

মৎস্য খাতের অভ্যন্তরীণ চাহিদা মিটেছে, রপ্তানি বাড়ানোতে গুরুত্ব দিতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশের মৎস্য খাত বর্তমানে অভ্যন্তরীণ চাহিদা পূরণে সক্ষমতা অর্জন করেছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, ‘এখন মৎস্য ও মৎস্যজাত পণ্যের রপ্তানি বাড়ানোর দিকে গুরুত্ব দিতে হবে।’

বাগেরহাটে সাড়ে ২২ কেজির ‘ধাতিনা ভোল’ বিক্রি হলো ৩ লাখ ৫৫ হাজার টাকায়
বঙ্গোপসাগরে জালে ধরা পড়া সাড়ে ২২ কেজি ওজনের একটি ‘ধাতিনা ভোল’ মাছ ৩ লাখ ৫৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বাগেরহাটের কেবি বাজার মৎস্য অবতরণ কেন্দ্রে মিরাজ হাওলাদারের আড়তে উন্মুক্ত নিলামে মাছটি বিক্রি হয়। প্রতি মণ ৬ লাখ ৯৪ হাজার টাকা দরে মাছটির দাম নির্ধারণ করা হয়।

ফুলবাড়ীতে লিজকৃত পুকুরের মাছ লুটের অভিযোগ, বিচার দাবি মৎস্যচাষির
লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ ২৪ বছর ধরে উপজেলার কাজিহাল ইউনিয়নের ১ নম্বর খতিয়ানের ১৬০৮ নম্বর দাগের সাড়ে চার একর আয়তনের অর্পিত সম্পত্তির পুকুর সরকারি নিয়মে ইজারা নিয়ে মাছ চাষ করে আসছেন।












