ফারুক ই আজম

ভবদহ সমস্যার স্থায়ী সমাধানের পথে হাঁটছে সরকার: উপদেষ্টা রিজওয়ানা
যশোরের দুঃখ হিসেবে পরিচিত ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের পথে হাঁটছে সরকার। এ লক্ষ্যে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ভবদহ অঞ্চল পরিদর্শনকালে এ কথা জানান অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

৭৫ বছর জীবনে মানুষের এমন উদ্যম দেখিনি: ফারুক-ই-আজম
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বলেছেন, ‘এটি একটি পরিবর্তিত বাংলাদেশ, আগের বাংলাদেশ নয়। বন্যাদুর্গতদের জন্য সারা দেশ ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছে। ৭৫ বছর জীবনে মানুষের মধ্যে এমন উদ্যম আর দেখিনি।’

বন্যা মোকাবিলায় প্রশাসন ও ছাত্রদের কার্যক্রম সন্তোষজনক: দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বলেছেন, বন্যার পানি নামতে শুরু করেছে। অল্প সময়ের মধ্যে স্বাভাবিক হচ্ছে বন্যাকবলিত এলাকাগুলো। বন্যা মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কার্যক্রম সন্তোষজনক।

বন্যায় মৃত্যু বেড়ে ২৭, ক্ষতিগ্রস্ত ৫৬ লাখ মানুষ
চলমান বন্যায় দেশের পূর্বাঞ্চলের ১১ জেলায় মৃত্যু বেড়ে ২৭ জন হয়েছে। সপ্তাহখানেক ধরে চলমান নজিরবিহীন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৬ লাখ ১৯ হাজার ৩৭৫ জন।


