
গাজীপুরের টঙ্গীতে একটি পলিথিন কারখানায় অভিযান চালিয়ে জরিমানা, পলিথিন তৈরির কাঁচামাল জব্দ ও কারখানার বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত।আজ রোববার সন্ধ্যা ৬টার দিকে টঙ্গীর মাছিমপুর এলাকায় এই অভিযান পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাশফিকুর রহমান আবরার।

সেন্ট মার্টিনের পরিবেশ-প্রতিবেশ রক্ষায় গত বছর থেকে সরকার পর্যটক নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়। পর্যটক সীমিত করার পাশাপাশি দ্বীপে নিষিদ্ধ পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্য বহন রোধ করাসহ ভ্রমণে ১২টি নির্দেশনা বা শর্ত আরোপ করে।

বগুড়ায় অভিযান চালিয়ে ২৬ টন পলিথিন জব্দ করেছেন র্যাব-১২-এর সদস্যরা। আজ বুধবার (১০ ডিসেম্বর) সকালে শহরের কালিতলা এলাকায় অভিযান চালানো হয়।

পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ১৪৭ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় অবৈধভাবে পলিথিন বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।